এই চার দেয়ালের গণ্ডি পেরিয়ে
পৃথিবীটাকে দেখবো আপন মনে।
ওই দিগন্তজোড়া নীল আকাশের নিচে দাঁড়িয়ে
দেখবো মুক্ত বিহঙ্গ গুলোর আজানার
পথে পাড়ি দেওয়া।
কিংবা রাতের আকাশে হাজার তারার মেলা ।
বড় সাধ ছিল মনে ,
কোন দূর পাহাড়ের উপর দাঁড়িয়ে
জোরে চিৎকার করতে যা
প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে
আমার কাছে।।
বড় সাধ ছিল মনে,
ভোর বেলার ঘাসের উপর
শিশির বিন্দু গুলো ছুঁয়ে দেখার ।
কিংবা কোন মেঠো পথ ধরে হাঁটতে
যতদূর ইচ্ছা করে।
বড় সাধ ছিল মনে ,
এই চিরাচরিত সমাজ ছেড়ে কোন
গভীর অরন্যে হারিয়ে যেতে
যেথাই একলা আমি ।
কিন্তু হল না তো কিছুই করা
পড়ে রইলাম বদ্ধ ঘরের কোনে
পা বাড়ালেই যে শুধু
বাঁধা আর নিষেধের বানী
পারলাম না তো আর
সেই নিষেধের বানী গুলোকে
উপেক্ষা করে ঘর হতে বেড়তে ।
আর এই রঙিন পৃথিবীটাকে
নিজের মত করে দেখতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




