somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন যত মারণাস্ত্র ( MOAB, FOAB, জিরকন, সারিন গ্যাস এবং টমাহক) এদের কিছু তথ্য,,,, পর্ব - ০৪

০১ লা জুন, ২০১৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত তিনটি পর্বে আপনাদের সামনে MOAB, FOAB এবং জিরকন সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেছিলাম। আজ আরেক মারণাস্ত্র সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। চলুন জেনে নিই রাসায়নিক গ্যাস 'সারিন গ্যাস' সম্পর্কে,,,,

৪ এপ্রিল ২০১৭ সিরিয়ার উত্তর - পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন এলাকায় সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক গ্যাস হামলা চালায়। ঐ হামলায় ২০ শিশুসহ অন্তত ৮৭ জন নিহত হয়। রাসায়নিক অস্ত্র ব্যবহার রোধে গঠিত সংগঠন OPCW'র মতে, এ রাসায়নিক গ্যাস হামলায় ভয়াবহ
'সারিন গ্যাস' সহ আরও কিছু বিষাক্ত রাসায়নিকের ব্যবহার হয়।

#সারিন গ্যাস#

মিনিটখানেকের মধ্যে প্রাণ কেড়ে নিতে সক্ষম সারিন গ্যাসের উদ্ভব জার্মানিতে। শক্তিশালী কিটনাশক তৈরী করতে গিয়ে জার্মান বিঞ্জানীরা ১৯৩৮ সালে উদ্ভাবন করেন সারিন। সারিন গ্যাস তৈরি করা খুব সহজ এবং ব্যয় অত্যন্ত কম বলে জানান বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য মতে, সায়ানাইডের চেয়েও ২৬ গুণ বেশি মারাত্মক সারিন। এর ছোট্ট এক বিন্দু একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধে গঠিত সংগঠন OPCW জানিয়েছে, নিঃশ্বাসের সাথে ২০০ মিলিগ্রাম সারিন মানব শরীরে ঢুকলে কোনো রকমের লক্ষণ ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। শুধু নিঃশ্বাসের মাধ্যমে নয়, ত্বকের মাধ্যমেও এটি শোষিত হয়ে ফুসফুসেরর চারপাশের মাংসপেশি অবশ করে ফেলতে পারে এবং পুরো স্নায়ুতন্ত্রকে বিকল করে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম বলে বিশেষজ্ঞরা জানান। তবে ত্বকের মাধ্যমে সারিন শোষণে তুলনামূলক ভাবে বেশি সময় লাগে। ফলে প্রথম আধা ঘন্টায় মাথা ব্যথা, বমিভাব, খিচুনি, শ্বাসকষ্ট কিংবা এরকম কোনো লক্ষণ নাও দেখা দিতে পারে। কিন্তু এরপর খুব দ্রুত আক্রান্ত ব্যক্তির ভোগান্তি শুরু হয়। খাবার ও পানির মাধ্যমে সারিন শরীরে প্রবেশ করতে পারে। কোনো কারনে সারিন মানুষের শরীরে ঢুকলে মৃত্যু না হলেও চোখ, ফুসফুস ও কেন্দ্রীয় স্নায়ুতন্তু স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সারিন বাতাসের চেয়ে ভারী বলে যে এলাকায় প্রয়োগ করা হয়, সেখানে বায়ু প্রবাহ না থাকলে ঐ গ্যাস ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।

বর্তমানে সারিন গ্যাস মজুদ রয়েছে কমপক্ষে এমন পাঁচটি দেশ এ কথা ঘোষণা করেছে। পাঁচটি দেশ হলোÑ যুক্তরাষ্ট্র, রাশিয়া, লিবিয়া, ইরাক এবং জাপান। তবে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের কাছে মজুদ সারিন গ্যাস ধবংসের কথা স্বীকার করলেও তা ছিল খুবই মন্থরগতিতে। সবশেষ জুলাই ২০১৩ এ জানা যায় চীনে বর্তমানে ১৩ হাজার টন রাসায়নিক গ্যাস বিদ্যমান রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মনে করছে সিরিয়া, ইরান ও উ. কোরিয়ায় এ রাসায়নিক গ্যাস রয়েছে। বিশেষ করে সিরিয়ায় ভিএক্স, সারিন, মাস্টার্ডসহ বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস মজুদ রয়েছে। এ ছাড়াও আরো কিছু দেশ রয়েছে যাদের সারিন গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে কিন্তু জনসমক্ষে তারা এটা প্রকাশ করছে না। সম্ভাব্য এ দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, মিসর, সার্বিয়া সুদান, তাইওয়ান এবং ভিযেতনাম। ভারত ১৯৯৭ সালে তাদের কাছে রাসায়নিক গ্যাস সারিন আছে বলে ঘোষণা করে।

আরও বিস্তারিত জানতে: Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×