মা তোমাকে সালাম
০৮ ই মে, ২০১১ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কষ্ট পাবো আমি ভেবে
থাকছিলা তাই জেগে
ব্যথা পেয়েও হাসছো মাগো
যাওনি তবু রেগে।
শীতের দিনে আমায় তুমি
বুকেই টেনে নিলে
তোমার গায়ে শীত লাগিয়ে
সুখটা আমায় দিলে।
আমি তখন অবুঝ খোকা
নাই যে কথা মুখে
আমার ভাষা বুঝে মাগো
বুকেই নিতে বুকে।
তোমার সকল কষ্ট-ব্যথা
শোধবো কেমন মাগো
তোমার মতো এ দুনিয়ায়
আপন কেউ আর নাগো।
জুতা হয়ে থাকি যদি
তোমার দুটি পায়ে
শোধ হবেনা তবুও ঋণ
লোম আছে যা গায়ে।
সকল কাজে ভালবেসে
দাও আলো দাও মাগো
ঘুমিয়ে গেলে বিবেক আমার
দাওনা বলে ‘জাগো’।
জেগে থাকার গান শুনাবে
কোলে মাথা নিয়ে
মা তোমাকে সালাম জানাই
শ্রদ্ধা-প্রীতি দিয়ে।
লেখক: সম্পাদক, মাসিক মুকুল, দুবাই।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন