দুবাই সংবাদদাতা:
গত ১৬ মে আরব আমিরাতের দুবাইয়ের একটি অভিজাত হোটেলে মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমানের দু'টি ছড়ার বই 'লাল-সবুজের ছড়া বিয়ানীবাজারে গড়া' ও 'সুরমা ফারর ছড়া'র অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মাসিক মুকুল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদ। ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ সেলিমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোহাম্মদ সিরাজ উদ্দীন। বই দুটির লেখক ও মুকুল সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বইগুলোর উপর আলোচনা করেন, প্রফেসর আব্দুস ছবুর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ এম আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান, কমিউনিটি নেতা শিহাবুল আম্বিয়া, লেখিকা ও শিক্ষিকা মোস্তাকা মৌলা, প্রবাসী সাংবদিক সমিতির সাবেক সভাপতি হারুন আকবর, রোটারিয়ান বকুল হায়দার ও সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোহাম্মদ সিরাজ উদ্দীন বলেন, প্রবাসে বসেও দেশ ও মাটির প্রতি যে টান সেই টান থেকে বিয়ানীবাজারের গণহত্যা নিয়ে ছড়ার বই লিখে আমাদের অনুপ্রাণিত করেছেন লুৎফুর। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অক্ষুন্ন রাখতে এসব তরুণদের কাজ করে যেতে তিনি আহবান জানান। এছাড়া সিলেটের আঞ্চলিক ভাষার অনেক শব্দ আজ হারিয়ে যেতে বসেছে প্রবাস জীবনে সেই সময়ে সুরমা ফারর ছড়া সিলেটীদের পুরনো দিনে নিয়ে যাবে বলে তিনি আশা করেন।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, মুকুলের সহ-ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান খলু, চ্যানেল আইয়ের জুনেদ আহমদ, বাংলা এক্সপ্রেসের খুরশেদ আলম, ব্লগার আফজাল সাদেকীন, কণ্ঠশিল্পী সঞ্জয় ঘোষ, মুকুল কর্মী তুষার মুহিব ও আবৃত্তিকার মাহনুর রওশান মুমু প্রমুখ। উল্লেখ্য, লাল-সবুজের ছড়া বিয়ানীবাজারে গড়া বইটি একাত্তরে সিলেটের বিয়ানীবাজারের গণহত্যা নিয়ে লেখা হয়েছে এবং সুরমা ফারর ছড়া সিলেটের আঞ্চলিক ভাষার সিলেটের ইতিহাস-ঐতিহ্যকে ফুটিয়ে তুলা হয়েছে।
দুবাইতে লুৎফুর রহমানের মুক্তিযুদ্ধ ও সিলেট বিষয়ক বইয়ের অন্তরঙ্গ পাঠ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।