লুৎফুর রহমান
তমুক চাচা নায়ের মাঝি নিত্য করেন পার
কেউ জানে না তার বুকেতে দুঃখ ক' হাজার।
দু'কান ভরে শুনেন তিনি সুখ দুখেরই গল্প
তাতে তিনার যায় আসেনা একটু খানি অল্প।
তিনি চিনেন সবার বাড়ি কিংবা বসত ঘর
কেউ জানেনা তিনার বুকে কোন দুঃখের ঝড়।
খেয়া দিয়ে যা পান দিনে ঘরটা তাতে চলে
যুদ্ধদিনের স্মৃতি এলে শরীরটা তার জ্বলে।
ঘর পুড়ালো পাক বাহিনী মেয়ে করলো রেপ
যুদ্ধজয়ে পেলেন খালি একটা স্বাধীন ম্যাপ।
সবাইকে দেন পার করিয়ে তিনাকে কে দেবে
তমুক চাচার দুঃখ কি কেউ নিজের করে নেবে?
দুখ বুঝেনা কোনো সরকার পাড়া-পড়শি কেউ
তমুক চাচার দুঃখ বুঝে সুনাই নদীর ঢেউ।
এই নদীতে জমে আছে যোদ্ধা সাথীর 'লউ'
মেন্দি পরা মুক্তিসেনা এবং তারি বউ।
তমুকদেরই নিয়ে চলে রাজনীতরি ওই মিটিং
আসল কথা সবাই করে ওদের সাথে চিটিং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

