শহীদ ডা. শামসুদ্দীন আহমদ
লুৎফুর রহমান
চৌহাট্টা বুদ্ধিজীবি সমাধিটার মাঝে
স্বাধীনতা বলে শুধু অনেক বাঁশি বাজে।
লাল-সবুজের গন্ধমাখা সবুজ ঘাসের কাছে
একটি লোকের হাড় সেখানে যত্নে রাখা আছে।
দেশের বুকে নামলো যখন নিকষ কালো রাত
মুক্তিযুদ্ধে সেই লোকটি বাড়িয়ে দিলেন হাত
জানের ভয়টা দূরে রেখে করতো মানুষ ভালো
জ্বালিয়ে দিতো আপন হাতে ওদের জীবন আলো।
মসজিদ এবং হাসপাতালে পাকরা মারে মাইন
জংলি ওরা তা্ই মানেনি জেনেভার ওই আইন
এমনি করে একাত্তরের নয় এপ্রিলের দিন
প্রাণ হারালেন পাক গুলিতে ডাক্তার শামসুদ্দীন।
*** শহীদ ডা. শাসুদ্দীন আহমদ। তিনি ছিলেন তৎকালিন দেশের বিশিষ্ট শল্য চিকিৎসক। তিনি সিলেট হাসপাতালের ডাক্তার ছিলেন। ১৯৬৯ সালে ডা. শামসুজ্জোহা হত্যার মিথ্যা তদন্ত রিপোর্ট না দেয়ায় তিনি তখন থেকেই ছিলেন পাক বাহিনীর টার্গেটে। ১৯৭১ সালের ৯ এপ্রিলে সিলেট সরকারি হাসপাতালে এলোপাতাড়ি গুলি ছুড়ে পাক বাহিনী। এক পর্যায়ে হাসপাতালের ভেতরের কেবিনে ঢুকে ধরে ফেলে ডা. শামসুদ্দীন সহ চিকিৎসারত ডাক্তার ডা. শ্যামলকান্তি লালা, গাড়িচালক কোরবান আলী, মাহমুদুর রহমান সহ ৭জন রোগীকে। পরে সবাইকে গুলি করে হত্যা করে পাক সেনারা। ডা. শাসমুদ্দীন আহমদ এর লাশ সিলেট নগরীর চৌহাট্টস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে সমাহিত করা হয়। তাঁর নামে সিলেটে একটি হাসপাতাল আছে এবং তৎকালিন সিলেট সরকারি হাসপাতাল বর্তমানের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ছাত্রাবাসও আছে। তবে সিলেটের মুক্তিপ্রেমী মানুষের দাবি-স্বাধীনতা পদকে ভূষিত করা হোক শহীদ ডা. শা্মসুদ্দীন আহমদকে।
আলোচিত ব্লগ
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন
রঠার মুসলিম বিদ্বেষ

রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।