বালিকা নামা
লুৎফুর রহমান
জল বালিকা বল বালিকা আসবি আবার কবে?
কালাম আজাদ স্যারে বলেন মানুষ হতে হবে
ফুল বালিকা খোল বালিকা চুলের খোপা সই
থাকবো কবে তোর বুকেতে যেথায় থাকে বই।
খোপা ছেড়ে হাঁট
খোলা চুলের খেলা দেখে
করবো ছড়া পাঠ!
শ্যাম বালিকা প্রেম বালিকা এমন কি তুই র'বে
কালাম আজাদ স্যারে বলেন মানুষ হতে হবে ।
খেল্ বালিকা মেল্ বালিকা আপন মনের পাখা
আমার মনের সকল গোলাপ তোর লাগিয়া রাখা ।
শোন্ বালিকা গুণ্ বালিকা আসবো আবার যবে
ভালবাসিস আমার মতো লাজুক হয়েই ক'বে?
কালাম আজাদ স্যারে বলেন মানুষ হতে হবে।
তাই বালিকা যাই বালিকা মানুষ হয়ে এলে
বাকি জীবন কাটবে সুখে তোরে কাছে পেলে।
লিখ্ বালিকা ঠিক বালিকা মাস তারিখ ও দিন
আসলে ফিরে বাজবে দুয়ের মধুর বিয়ের বীণ।
শর্ত আছে তবে-
কালাম আজাদ স্যারে বলেন মানুষ হতে হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



