somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমলগঞ্জ গণহত্যা ও গণধর্ষণ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমলগঞ্জ গণহত্যা ও গণধর্ষণ
লুৎফুর রহমান

কমলগঞ্জের শ্রীপুরের সুন্দরের ওই বাড়ি
থামলো সেদিন জলপাই রঙা সেনা ভরা গাড়ি
সুন্দর এবং ভাই হাছন কাউকে না পেয়ে
নারী শিশু করলো জুরুম দেখলো সবাই চেয়ে।

বাড়ি পুড়ে মেরে গেলো তাঁর চাচাতো ভাই
তাজুলের গণহত্যার বইতে খবর পাই
হাছনের স্ত্রী এবং পাশের বাড়ির বউ
ধরে নিলো তখন তাঁদের লোভে ছিল মৌ।

শ্রীমঙ্গলের ওয়াপদা বিশ্রামের ওই ঘরে
আটকে রেখে ওঁদের তখন বেইজ্জতি করে
বড়গাছের আরেক নারী গণহারে রেপ
মারা গেলেন নির্যাতনে সাক্ষি স্বাধীন ম্যাপ।

এরপরেতে দুটি লোকের প্রাণটা নিলো কেড়ে
সাবাশ হুজুর রাজাকারে বল্লো যে হাত নেড়ে
এবার নারী নির্যাতনে আনলো নারী তিন
করলো তাঁদের রেপ যখনি ছিল তখন দিন।

লীগের নেতা খুন করলো নামটি ছিল খান
যাঁর মুখেতে ছিল তখন স্বাধীন দেশের গান
হাই স্কুলের ছাত্রী কুলসুম বয়স ছিল চৌদ্দ
মারলো তাঁরে গুলি করে ভাবছি তাঁদের অদ্য?

___________________________
শ্রীপুর গ্রামের সুন্দর বখশ ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। শমসেরনগর যুদ্ধের কিছুদিন পর পাকিস্তানি তাঁর বাড়িতে হানা দেয় তাঁকে আর তাঁর ভাই হাছন বখশকে না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়। নারী ও শিশুদের উপর নির্যাতন শেষে যাবার বেলায় হাছনের বউ ও পাশের বাড়ির এক ভাগনা ও তার বউকে ধরে নিয়ে যায়। শ্রীমঙ্গল ওয়াপদা রেস্ট হাউসে ৩/৪ দিন নির্যাতন ও ধর্ষণ করে। পরে ভাগনা ও তার বউকে ছেড়ে দিলেও ২৫দিন ভর নির্যাতন করে হাছনের বউকে। বড়গাছ থেকে এক মহিলাকে ধরে এনে উপর্যুপরি ধর্ষণ করলে সেখানে তিনি মারা যান। প্রকাশ্যে দিবালোকে এমন করে তিনজন মহিলাকে ধর্ষণ করে রাজাকারের সহযোগিতায়। লুট ও বাড়িঘর পুড়ানোর উল্লাসে মেতে ওঠে পাকিস্তানি ও রাজাকার বাহিনী। কমলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রি ১৪ বছরের কুলসুমা বেগমকে গুলি করে হত্যা করে।

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×