somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুবাইয়ে “অন্তরে অনুভবে লাল সবুজের বাংলাদেশ”

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুবাইয়ে “অন্তরে অনুভবে লাল সবুজের বাংলাদেশ”
লুৎফুর রহমান, দুবাই

গত ১৮ই ডিসেম্বর বাংলাদেশ সোশ্যাল ক্লাব, দুবাই এর উদ্যোগে স্থানীয় ক্রিক পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় উৎসব ২০১৫। “অন্তরে অনুভবে লাল সবুজের বাংলাদেশ” এই শ্লোগানকে বুকে ধারণ করে শুরু হয় অনুষ্ঠান। আমিরাতে বসবাসরত বাঙালিরা লাল-সবুজের রঙে রাঙিয়ে তুলেছেন মরুভূমির সবুজ পার্ক। শুধু বাঙালি নয় বরং অন্যদেশের প্রবাসিরাও এসে যোগ দেয় এমন বর্ণিল অনুষ্টানে। এই আয়োজনে প্রায় দুই শতাধিক বাংলাদেশী অভিবাসী অংশগ্রহন করেন। অভিবাসীরা সবাই সেজে এসেছিল লাল সবুজের সাজে ।

সকাল ১১ টা থেকে শুরু করে এই আয়োজন চলে সন্ধ্যা অব্দি । প্রথমেই সমবেতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর সবার উপস্থিতিতে লাল সবুজের ভিড়ে এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে হয়ে ওঠে উৎসব মুখর । যেন একখণ্ড বাংলাদেশে রূপ নেয় অনুষ্ঠানস্থল। বর্ণিল প্ল্যাকার্ড আর ফেস্টুন হাতে সবাই মেতে উঠে বিজয় উল্লাসে । ১৯৭১ থেকে ২০১৫ এই ৪৪ বছরের ৪৪টা প্ল্যাকার্ড বুকে ধারণ করে এক সারিতে দাঁড়ান নারী, পুরুষ, কিশোরি এবং বাচ্চারাও। উৎসবে অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় ফেস পেইন্টিংসহ নানান বিনোদনমূলক খেলাধুলা। শিশুদের “চেয়ার দখল” খেলাটি তার মধ্যে ছিল অন্যতম। এতে আনন্দ ও অম্লান বিজয়ী হয়। কানিজ ফাতেমা পপি শিশুদের চোয়ালে বাংলাদেশের পতাকা একে অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তুলেন। মামুন রেজা ও ইমাম হুসেইন জাহিদ এর সঞ্চালনায় এই অনুষ্ঠানের সার্বিক বাবস্থাপনায় ছিলেন সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট নওশের আলি , নজরুল ইসলাম, আলি আহসান, জাহাঙ্গির আলম রুপু ও মুস্তাফিজুর রহমান শোয়েব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ক্যাপ্টেন আবু আহাদ, বাংলাদেশ কনস্যুলেটের সন্মানিত কাউন্সেলর জনাব ডঃ তানভির মনসুর । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, আরব আমিরাতের বাংলাদেশী সামাজিক সংগঠনদের মধ্যে বাংলাদেশ সোস্যাল ক্লাব অন্যতম। তাঁরা প্রতি কর্মকাণ্ডেই প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমিরাতে বসবাসরত বাংলাদেশী লেখকদের বই গতবছর থেকে প্রকাশ করে আসছে এই সংগঠন।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×