চিন্তাড়ি সিরিজ-১
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিন্তাড়ি সিরিজ-১
লুৎফুর রহমান
বলছি তোমায় ভ্রষ্ট পথিক
পরগাছা ক্যান হও তুমি
তারচে' বনোফুলটা দামি
একটু ভেবে কও তুমি।
শীতের পাখি শীতেই আসে
কিন্তু দেখো টুনটুনি
বারোমাসের এই পাখিটা
সবদা করে গুণগুণি।
কাকটা যদি ময়ূর সাজে
বদলাবে তার স্বর কি
নাকি তোমার উপর ভূতে
করছে আহা ভর কি?
কিংবা পড়ো কালের নামা
পাইছে কারা করতালি
তেলমারা ওই ভাইসাবেরা
করছে দেখো হরতাল-ই।
তাও পড়োনা জানবে কেমন
নিজেই নিজের মঞ্চতে
নাওটা বাওয়া সহজ নাকি
চড়ছো তুমি লঞ্চতে?
শুদ্ধ মানুষ শুদ্ধ বিবেক
আসে কেবল চর্চাতে
সাধনাতে সাধকটা হয়
সময়-জ্ঞান খরচা তে।
নিউটনেরই গতি বুঝো
পীথাগোরাস জ্যামিতি
ধুত্তুরি ভাই ভাবলে এমন
দিবে তোমার ম্যাম ইতি।
মানুষ নামের সন্ধি বুঝো
বুঝলে পশু ভাগাও রে
শরীরে নয় অন্তরে ভাই
খোশবু আতর লাগাও রে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন