somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছন্দালাপন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদিয়া ইসলাম বৃষ্টি। ছড়ায় থাকে তার দৃষ্টি। এই তরুণী ছড়ার রাজ্যে নিজের পরিচয় আলাদা করে নিয়েছেন। আবার সমান হাত গল্প ও ফিচারেও। এবার বইমেলা নিয়ে তার সাথে ছন্দালাপন।

লুৎফুর রহমান:
সালাম জানাই প্রথম বলেন
কেমন আছেন নিজে
প্রথম লেখা কবে শুরু
সুখটা ছিল কী যে?

সাদিয়া ইসলাম বৃষ্টি:
ওয়ালাইকুম আসসালাম দিয়ে
করছি কথা শুরু
নাহ, ছিলনা ইচ্ছে কোন,
ছিল না যে গুরু।
হঠাত্ করেই তাও যে কেন
কলম নিলাম তুলে
তারপরে আর ছাড়ব কলম
ভাবিনি যে ভুলে।

লুৎফুর রহমান:
প্রথম বইয়ের নামটা বলেন
কতো সালে ছাপে
বাকি বইয়ের খবর জানান
ছন্দে ধাপে ধাপে।

সাদিয়া ইসলাম বৃষ্টি:
বইটা প্রথম বাংলাপ্রকাশ
যত্ন নিয়ে ছাপে
সাল তেরোতে, এরপরে আর
হয়নি ভাবা মাপে।
কয়েকটা বেশ যখন তখন
বই এসেছে চলে
চৌদ্দ এবং পনেরোতে
অন্বেষা ও বিডব্লিউজিতে
একটা করে বই এসেছে
নতুন আশার দোলে।
মাঝখানে হুটহাট করে ফের
শিশুর প্রতি টানে
কাজ করেছি, বই এসেছে
আদিগন্ত হাল ধরেছে
সবটা সময় চেয়ে ছিলাম
প্রকাশনীর পানে।

লুৎফুর রহমান:
এবার মেলায় কোন বইটি
কে করেছে বের
কোথায় পাবে পাঠকরা সব
জানানটা দেন ফের।

সাদিয়া ইসলাম বৃষ্টি:
এবারে ফের বিডব্লিউজি, অন্বেষা ও পার্ল
আনছে ছোট, কিশোর, বুড়ো
সবার তরে বইএর ঝুড়ি
পড়বে যাকে মাসী থেকে
ছোট্ট লিটল গার্ল!
আটপৌরে পার্ল থেকে
বিজ্ঞানে অন্বেষা
বিডব্লিউজির মায়ের খোঁজে
বেশিই কিশোর ঘেঁষা!

লুৎফুর রহমান:
কর্ম নিয়ে কোথায় আছেন
কোথায় হলো বাসা?
মেলায় আসা বইটি নিয়ে
কেমন করেন আশা?

সাদিয়া ইসলাম বৃষ্টি:
পড়ছি এখন ভার্সিটিতে
শ্যামলীতে বাসা,
থাকব খুশি বইমেলাতে
এইটুকুটাই আশা!

লুৎফুর রহমান:
প্রিয় লেখক কে কে আছেন
ছড়াকারও বলেন
কোন বিষয়ে লেখতে গিয়ে
রোজ প্রতিদিন জ্বলেন?

সাদিয়া ইসলাম বৃষ্টি:
হূমায়ূন আর জাফর স্যারের
ভক্ত আমি বেশ
সুযোগ পেলেই বইএর পাতায়
দেই যে পাড়ি দেশ।
ইচ্ছে করে আমিও যেন
তাদের মতন লিখি
শিশুর প্রতিই মন চলে যায়
করলে লেখালেখি।

লুৎফুর রহমান:
নতুনদেরই বইটা আসে
কেমন করে দেখেন
এখনো কি আগের মতো
নতুন করে শেখেন?

সাদিয়া ইসলাম বৃষ্টি:
শেখার কি আর শেষ আছে ভাই?
আমি কি ছাই বুড়ো?
দেকছি যে রোজ চারপাশে তাই
মাখছি জ্ঞানের গুড়ো।

লুৎফুর রহমান:
আগামিতে কোন বইটা
করতে পারেন বের
এসব বইয়ের খবর বলেন
জানতে যে চাই ঢের।

সাদিয়া ইসলাম বৃষ্টি:
পরের কথা এত আগে কেমন করে বলি?
বাস করছি বর্তমানে, বর্তমানেই চলি।

লুৎফুর রহমান:
বইয়ের পাঠক কমছে নাকি
বাড়ছে বলেন আজ
নেটের যুগে বইয়ের পাড়া
করতে পারে রাজ?

সাদিয়া ইসলাম বৃষ্টি:
কাড়ছে যে নেট রোজ দুনিয়ায়
হাজার পাঠক সেনা
তবুও বই থাক এগিয়ে
থাকবে সবাই বইকে নিয়ে,
বই এর কাছে আছে
মোদের অনেকখানি দেনা!

লুৎফুর রহমান:
পাঠকদেরই বলেন কিছু
মনখুলে আজ তাই
পাঠকদেরই কেমন বই যে
কিনে পড়া চাই।

সাদিয়া ইসলাম বৃষ্টি:
বই কি আর হয় একরকমের?
একই কি সব লেখা?
পাঠক পড়ুক ইচ্ছেমত
যতটা চায়, ইচ্ছে যত
পড়ছে তবু সবাই
যেন এমনটা যায় দেখা।

লুৎফুর রহমান:
ধন্য হলাম সময় দেওয়ায়
ভাল থাকুন রোজ
আবার না হয় অন্যদিনে
করবো সবে খোঁজ।

সাদিয়া ইসলাম বৃষ্টি:
ধন্যবাদ আপনাকেও
ছড়ায় গেলাম ভেসে
বইমেলাতে রইল দাওয়াত
দেখে যাবেন এসে।

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×