আমার বর্ণমালা
(আত্নজ-আত্মজা হামযা রহমান বর্ণ-ফাইযা রহমান মালা কে)
লুৎফুর রহমান
ষোল সালের তারিখ হলো ভাষার মাসের বারো
বাপীর মুখে দিলে হাসি এবং তোদের মারও।
হাসলো দীদা, বাবুজী, ও চাচ্চু এবং দাদু-
এলে তোরা এ দুনিয়ায় আমার পরাণ জাদু।
বাপী তোদের দূরের দেশে করছি তখন দোয়া
পূণ্যভূমি সিলেট মাঝে এলে 'ফুড়ি-ফুয়া'।
প্রজাপতির পাখনা দিলাম পদ্ম ফুলের মালা
বর্ণমালা বড় হয়ে আলোর প্রদীপ জ্বালা।
ভাল থেকো ভাল হয়ে আমার সোনা-মানিক
আসবো বাপী নিবো কোলে সবুর করো খানিক
বাপীকেও যাও ছাড়িয়ে এইতো বাপীর আশা-
বর্ণমালা দিলাম বাপের অনেক ভালবাসা।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


