বৃষ্টি মেয়ে এবং ছিলো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(আজ দুবাইয়ের বৃষ্টি দেখে কাল্পনিক বৃষ্টিছড়া)
বৃষ্টি মেয়ে এবং ছিলো
লুৎফুর রহমান
রিমঝিমা ঝিম বৃষ্টি সেদিন
নদীর পাড়ে ঝরছিলো
সেই না পাড়ে এক যুবকের
ভাঙা খড়ের ঘর ছিলো।
আকাশদেশে ঘুড়ুৎ মেঘের
অন্ধ কালো সাঝ ছিলো
রিনিক ঝিনিক কানে তখন
একটা কিছু বাজ ছিলো।
দেখলো যুুবক একটি মেয়ে
বৃষ্টি দিনে নাচছিলো
নাচের সাথে পাখ পাখালি
ধানসবুজের গাছ ছিলো।
নাচের সাথে সেই মেয়েটি
মিষ্টি সুরে হাসছিলো
তার হাসিতে নদীর জলে
মুখটি চাঁদের ভাসছিলো।
সেই মেয়েটি নাচের পরে
চরে কিছু আঁকছিলো
চোখের তারায় যুবকটারে
আবার সে যে ডাকছিলো।
দেখতে গেলো বেলা তারই
খোলা তখন দোর ছিলো
খুঁজতে গিয়ে নদীর পাড়ে
তখন সময় ভোর ছিলো।
হাঁটে যুবক সেই মেয়েটি
যেথায় যেথায় হাঁটছিলো
এখন দেখে সেথায় নাকি
এক কৃষকের পাট ছিলো।
এখন যুবক খুঁজছে তারে
নদীর পাড়ে দাঁড়িয়ে
আসবে কবে সেই মেয়েটি
ডাকবে যে হাত বাড়িয়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন