দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস বিতরণ লাইন নির্মাণে শিগগিরই দরপত্র
১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলায় গ্যাস সরবরাহে বিতরণ লাইন নির্মাণে শিগগির দরপত্র আহ্বান করা হচ্ছে। এ পাইপলাইন নির্মাণ হলে প্রথমবারের মতো বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষ গৃহস্থালী ও শিল্প-কলকারখানায় গ্যাসের সংযোগ পাবে। এডিবি এবং সরকারের যৌথ অর্থায়নে ৮৪৫ কিলোমিটার জুড়ে দুই থেকে ২০ ইঞ্চি ব্যাসের এ পাইপ লাইন নির্মিত হবে। আগামী বছরের শেষের দিকে এ বিতরণ লাইন নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ প্রকল্পের পরিচালক এসএম রেজাউল ইসলাম সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘এ বিতরণ লাইন নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উপকৃত হবে। তবে গ্যাস সঙ্কটের কারণে শুরুর দিকে গৃহস্থালিতে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না, তবে শিল্প-কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে’। প্রাথমিকভাবে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায় গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। দেশে বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট।
সূত্র বলছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় এ প্রকল্পটি নেয়া হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন