somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ কোটি টাকা পুরস্কারের লোভ দেখিয়ে মোবাইলফোনে প্রতারণা : ১২ হাজার টাকার ফ্লাক্সিলোড দিয়ে পানব্যবসায়ী নির্মলের মাথায় হাত

১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের পানব্যবসায়ী নির্মলকে লটারির ২ কোটি টাকার পাওয়ার কথা বলে ১২ হাজার টাকার ফ্ল্যাক্সিলোড করিয়ে নিয়েছে প্রতারকচক্র। গতকাল পানব্যবসায়ী নির্মল নিজের ভুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বসে পড়েন।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের নিমাই অধিকারীর ছেলে এলাকার বিশিষ্ট পানব্যবসায়ী নির্মলের কাছে গ্রামীণফোন কোম্পানির পক্ষ থেকে লটারির ২ কোটি টাকার মালামাল পাওয়ার লোভ দেখিয়ে প্রতারকচক্র ফোন করে। গত সোমবার ০১৭৬৪-৫০৬২৮২ নম্বর মোবাইলফোন থেকে প্রতারকচক্র নির্মলকে ফোন করে বলেন, ‘স্যার আমাদের মোবাইল কোম্পানির পক্ষ থেকে প্রতিবছর লটারির মাধ্যমে কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এবারের ভাগ্যবান হিসেবে আপনার নাম উঠেছে। আপনাকে প্রথম পুরস্কার হিসেবে একটি প্রাইভেট কার, একটি ফ্লাট বাড়ি, সোনার গয়না ও নগদ টাকাসহ সর্বমোট ২ কোটি টাকার পুরস্কার দেয়া হবে। এ পুরস্কার পেতে হলে প্রাথমিকভাবে আপনাকে কিছু খরচ করতে হবে। আমাদের বিভিন্ন অফিসারকে ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে ১২ হাজার টাকা পরিশোধ করলে আপনার বাড়িতে ২ কোটি টাকার পুরস্কার পৌঁছে যাবে। এভাবে নির্মলকে নিচের নম্বরগুলো দেয়া হয় ফ্লাক্সিলোডের জন্য- ০১৭৬৪৫০৭৩৯৯, ০১৯৪৮৩৮৬৬৪৭, ০১৯৪৯১৯২৯৯৮, ০১৯৪৮৩৮৬৫৭৯, ০১৯৪৮৩৮৬৬৫৪, ০১৯৪৯১৮৪৪৬১, ০১৯৪৯১৯২৮৫১, ০১৯৪৯১৯২৯৬৯, ০১৯৪৯১৮৪২৭১, ০১৯৪৮৩৮৬৬৮৭, ০১৭৬৪৫০৭৩৯৯, ০১৯৪৯১৯৪০৫৬, ০১৯৪৯১৯৪০৬০। এ সব নম্বরে মোট ১২ হাজার টাকার ফ্লাক্সিলোড করেন নির্মল। গতকাল আবারো একই মোবাইল থেকে প্রতারকচক্র ১২৫ টাকা একটি নম্বরে ফ্লাক্সিলোড করে দিতে বলে। এর পরই নির্মলের মনে খটকা লাগে। বিষয়টি এই প্রতিবেদকে কাছে খুলে বললে রহস্য উন্মোচিত হয়। এ সময় নির্মল মাথায় হাত দিয়ে বসে পড়েন। দেরিতে হলেও বুঝতে পারেন তিনি প্রতারকচক্রের পাল্লায় পড়েছেন।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×