মোবাইল ম্যাসেজ এ চিঠি
২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ভালো নেই। আজ কেন জানি মনে হচ্ছে পৃথিবীতে আমার মতো নিঃসঙ্গ নেই কোন মানুষ। খুব সামান্য একটা কারনে সকাল থেকে মনটা ভালো ছিল না। তারপর পুরো দিনটাই ভাল গেল না। শেষে শরীরটাও প্রতিবাদ করে বসল। আজ অনেকদিন পর সন্ধায় ছাদে গিয়ে শুইয়েছিলাম। আকাশের কাটাঁ ফালি চাঁদটার দিকে তাকিয়ে অনেক কেঁদেছি কিন্তু হালকা হতে পারলাম না। মেঘের মতো কষ্ট জমে জমে বুকটা অনেক ভারী হয়ে উঠেছে ।
গত রাতে তো তোকে খুব ভেবেছি, তাই ঘুম হয়নি ঠিকমতো। তারপর অফিসেও ভাললাগল না । তুই নিজেও কোন সময় দিতে চাইলি না।
কেন এত হতাশার কথা বলি- তোর বরাবরের প্রশ্ন । তুই এখনো স্বপ্ন দেখিস, অনেক বড় মানুষ হতে চাস। পারবি ,অবশ্যই হবি । আমি যদি বেঁচে থাকি তোর সবচেয়ে বড় মানুষ হওয়ার সাফল্যে সব চেয়ে বেশী খুশী হব। কিন্তু আমি স্বপ্ন দেখতে শিখিনি। আমার স্বপ্নগুলো ডানা মেলার আগেই ঝরে গেছে। আমি একজন স্বপ্নহীন মানুষ।যারা স্বপ্ন দেখতে জানে না তাদের নাকি বাঁচতে নাই! কিন্তু আমি বাঁচতে চাই,,তোকে ভালবাসি, তাই আরো ভাল বাসতে চাই । ভাল থাকিস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন