بسم الله الرحمن الرحيم
দয়া করে আমাকে একটু েদখে যান
মসজিদ পরিচ্ছন্ন রাখুন
১. মসজিদ পবিত্র ও পরিচ্ছন্ন রাখা সকল মুসলমানের অবশ্য কর্তব্য। এমনকি ঘরের নামাযের স্থানকেও নবীজী পবিত্র ও পরিচ্ছন্ন করে রাখতে জোর তাগিদ করেছেন। (দ্র.সুনানে আবি দাউদ হা.৪৫৫ তিরমিযী ও ইবনে মাযাহ )
২. মসজিদ অপবিত্র করা বা মসজিদে মুসল্লিদের কষ্ট হয় এমন কোন কাজ করা হারাম। এমনকি মসজিদ ময়লা ফেলা ও ময়লা লাগানো ও অপরিচ্ছন্ন করাও গোনাহের কাজ। তাইÑ
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনÑমসজিদে থুথু ফেলা চরম গোনাহের কাজ। এটি মাটিতে পুঁতে ফেললেই (অথবা পরিস্কার করলেই) তবে এর কাফ্ফারা আদায় হবে। (সুনানে নাসায়ী-৭২২)
মুসল্লিদের দুর্গন্ধের কষ্ট থেকে বাঁচাতে নবীজী জুমার দিনে সকলকে গোসল করে পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি মেখে আসতে বলেছেন। ( সুনানে আবি দাউদ হা.৩৪৩)
নামাযের জন্য চাই পবিত্র ও সাধ্যমত পরিচ্ছন্ন পোষাক
“যে জুমার দিন ভাল রকম গোসল করে উত্তম কাপড় পরে সুগন্ধি লাগিয়ে প্রথমেই মসজিদে আসল সে যেন একটি কুরবানী করল”। ( সুনানে আবি দাউদ হা.৩৪৩ )
ﭽ ﭑ ﭒ ﭓ ﭔ ﭕ ﭖ ﭗ ﭘ ﭢ ﭼ “তোমরা প্রত্যেক নামাযের সময় সুন্দর পোষাক পরিচ্ছদ পরো”। (সূরা আরাফ-৩১)
তাই নামাযের আদব হল পবিত্রতার পাষাপাষি পরিষ্কার পোষাক পড়বে।
হাদীসে আছেÑ“নামাযের সময় দুই কাপড়ে সজ্জিত হও। কারণ প্রকৃতপক্ষে সাজ-সজ্জাত আল্লাহর জন্যই করা উচিত। (আর নামাযেত তুমি আল্লাহর সাথে কথা বলছ) (তাবারানী আউসাত হা.৯৩৬৮)
১৩৮৯ - [ ৯ ] ( صحيح )
وعن عبد الله بن سلام قال : قال رسول الله صلى الله عليه و سلم : " ما على أحدكم إن وجد أن يتخذ ثوبين ليوم الجمعة سوى ثوبي مهنته " . رواه ابن ماجه
একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রা. তাঁর গোলাম নাফে‘কে একটি চাদর পেঁচিয়ে নামায পড়তে দেখে বললেনÑ তোমার কি নামাযের কাপড় নেই? বললেনÑ আছে; তাহলে যাও, ঘরের পিছনে গিয়ে কাপড় দুটো পরে এসে নামায পড়। বলতÑ সাজ-গোজ আল্লাহর জন্য বেশি দকার না মানুষের জন্য? তিনি বলেন, আল্লাহর জন্যইত বেশি সাজ-গোজ দরকার। ... (মুছান্নাফে আব্দুর রাজ্জাক হা.)
তাই শ্রমজীবী মানুষের উচিত নামাযের জন্য পৃথক কাপড় প্রস্তুত রাখা। যা মসজিদে আসার সময় পরে নামায শেষে আবার খোলে রেখে দেবে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



