ক. কুরআনের ভাষা আরবী। তাই অনারবদের জন্য কুরআন বুঝতে হলে আরবী ভাষা জানতে হবে এবং কুরআনের বাণী ও মর্ম উপলব্ধির জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়াশয়ে পূর্ণ ব্যুৎপত্তি অর্জন করতে হবে । যেহেতু সর্বসাধারণের জন্য কুরআনের ভাষার প্রয়োজনীয় শাস্ত্রাদিতে পূর্ণ ব্যুৎপত্তি অর্জন করা মোটেও সহজসাধ্য নয় ; তাই তাদেরকে নির্ভরযোগ্য তরজমা, টীকা ও তাফসীরের সহযোগিতাই নিতে হয়।
খ. কুরআন আসমানী কিতাব। কুরআনের ভাষা ও তথ্যের অলৌকিকতা ও এঁর বর্ণনাশৈলী ইত্যাদির কারণে তা অন্য ভাষায় অনুবাদ করা অত্যন্ত কঠিন ও দুঃসাধ্য কাজ। আবার একাজের ক্ষেত্রে প্রয়োজন অনুবাদকের আমানতদারীর সর্বোচ্চ নিশ্চয়তা। তাই অনুবাদ পাঠ করার ক্ষেত্রে সর্ব প্রথম লক্ষণীয় হলÑ অনুবাদক সর্বজন স্বীকৃত নীতিমালার আলোকে কুরআন অনুবাদের যোগ্যতম ব্যক্তি কি না? এক্ষেত্রে তার আমানতদারী স্বীকৃত কি না? মোটকথা পড়ার জন্য কুরআনের অবুবাদগ্রন্থ নির্বাচন আস্থাভাজন আলেমে দীনের পরামর্শ অনুযায়ী হওয়া জরুরী।
গ. কুরআন আল্লাহর তা‘আলার কালাম। তাই কেবল অনুবাদের মাধ্যমে পৃথিবীর অন্য কোন ভাষায় এর পরিপূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব নয়। তদ্রƒপ সাধারণ পাঠকের পক্ষে শুধু অনুবাদ থেকে আয়াতের সঠিক মর্ম উপলব্ধি করাও অনেক ক্ষেত্রে কঠিন। তাই নির্ভরযোগ্য অনুবাদের পশাপাশি কোন একটি সংক্ষিপ্ত তাফসীরের কিতাব সঙ্গে রাখতে হবে। এ ক্ষেত্রেও কিতাব নির্বাচন নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী হতে হবে।
ঘ. কুরআনের মৌলিক বিষয়বস্তুর সিংহভাগই হল উপদেশমূলক নির্দেশনা ও বিবরণ। অপর অংশে রয়েছে অহ্কাম তথা শরীয়তের বিধি-বিধান। বিধি-বিধান সংক্রান্ত আলোচনার কিছু অংশ (যথা, এমন বিধান যা ‘ছরিহ’Ñসুস্পষ্ট এবং যাতে ইজতিহাদের প্রয়োজন ও সুযোগ কোনটিই নেই) সর্বসাধারণের জন্য সহজবোধ্য হলেও একটি উল্লেখযোগ্য অংশ যেহেতু মূলনীতি আকারে সংক্ষিপ্ত ভাষায় বিবৃত হয়েছে। এর বিস্তারিত ব্যাখ্যা ও প্রায়োগিক রূপ হাদীস শরীফের মাধ্যমে দেওয়া হয়েছে। তাই এ অংশটি হচ্ছে ইজতিহাদ ও গবেষণার বিষয়। তরজমা ও তাফসীরের কিতাব অধ্যয়ন করাই এক্ষেত্রে যথেষ্ট নয়।
উদ্ধৃত সূরা ক্বামারে আল্লাহ তা‘আলা সকলের জন্য কুরআন বুঝা ও তা থেকে উপদেশ গ্রহণ করাকে সহজ বলেছেনÑ কথাটির অর্থ হল কুরআনের উপদেশমূলক সহজবোধ্য অংশটুকু। আর যে অংশটুকু ইজতিহাদ ও ব্যাপক গবেষণার দাবিদার সে অংশের বিধান হলÑ
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
‘তোমরা যদি না জান তাহলে এব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে জেনে নাও’। (সূরা নাহল-৪৩ সূরা আম্বিয়া-৭)
হাকীমুল উম্মত হযরত মাও. আশরাফ আলী থানবী রহ. এ আয়াত প্রসঙ্গে বলেনÑ “এ বিষয়ে সার কথা এই যে, কুরআন ও হাদীসের কিছু বিষয় জাহের তথা সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন। আর কিছু বিষয় খফি তথা প্রচ্ছন্ন ও অস্পষ্ট। কুরআন ও হাদীসকে সহজ বলা হয়েছে প্রথমোক্ত বিষয়ের প্রতি লক্ষ করে। ইজতিহাদ করতে হলে কুরআন ও হাদীসের প্রচ্ছন্ন ও অস্পষ্ট বিষয়গুলোর মর্ম উদঘাটন করতে হবে। এর এ কাজ সবার জন্য সম্ভব নয়”।
অর্থাৎ কুরআনের কিছু কিছু বিষয় এমন যা আরবী ভাষায় পূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও সাধারণের জন্য বুঝা মোটেও সহজ নয়। তিনি এর দুটি উদাহরণ পেশ করেন
১. হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. বর্ণনা করেনÑ আমরা এক সফরে ছিলাম। তখন একসাথীর মাথায় একটি পাথর পড়ল এবং তাতে ক্ষত হয়ে গেল। এমতাবস্থায় তার গোসল ফরজ হয়। তিনি সাথীদের জিজ্ঞেস করলেনÑ আমার কি গোসলের পরিবর্তে তায়াম্মুম করার সুযোগ আছে? তাঁরা বললেন, না। অপারগ হয়ে তিনি গোসল করেন এবং মাথার ক্ষতে পানি লাগার কারণে তিনি মারা যান। সফর থেকে ফেরার পর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হয়। তিনি রেগে বললেনÑ ‘না জেনে কথা বলে তারা তাকে মেরে ফেলেছে। আল্লাহ তাদের নাশ করুন। তারা যেহেতু এ বিষয়ের বিধান জানে না তবে কেন জিজ্ঞেস করে জেনে নেয়নি ?! অজ্ঞতার সমাধান তো জিজ্ঞেস করার মধ্যেই। তার জন্য তো তায়াম্মুম করে নেয়াটাই যথেষ্ট ছিল। (সুনানে আবুদাউদ হা. ৩৩৬ সুনানে ইবনে মাযা হা. ৫৭২ মুসতাদরাকে হাকিম হা. ৫৮৭) পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে “” ‘তোমরা অপবিত্র হলে গোসল করে পবিত্র হও’। মূলত সফরসঙ্গী সাহাবীগণ বুঝে ছিলেন যে, এ আয়াতটি সর্বাবস্থার জন্য। উজর থাক বা না থাক, গোসল করতেই হবে। আর কুরআনের অপর আয়াতটিÑ যেখানে বলা হয়েছে “আর তোমরা যদি অসুস্থ হও ... তবে পাক মাটি দ্বারা তায়াম্মুম করে নাও”(সূরামায়েদা-৬) শুধু অজুর বিকল্প, গোসলের বিকল্প নয়। এই ভিত্তিতে ইজতিহাদ করে তাঁরা তাকে গোসল করার ফতুয়া দিয়েছিলেন। তাঁদের এ ফতুয়ার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জন্য নিন্দা করেননি যে, ইজতিহাদ করা দোষণীয় কাজ। বরং রাসূলের এ নিন্দাবাদের কারণ হল তাঁরা ইজতিহাদের যোগ্যতা রাখতেন না। কাজেই যে কাজের প্রতিভা তাদের নেই সে কাজ করতে গেলেন কেন? এতে প্রমাণিত হয়Ñ যে মুজতাহিদ নয় তার ইজতিহাদ বৈধ নয়। বরং সে ইজতিহাদ করলেও তা গ্রহণ করা হবে না।
২. হযরত আদী ইবনে হাতিম রা. বর্ণনা করেন যখন এ আয়াত অবতির্ণ হলÑ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ Ñ ‘তোমরা পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে শুভ্র রেখা পরিস্কার দেখা যায়’ (সূরাবাকারা-১৮৭) তখন তিনি একটি সাদা সুতা ও একটি কাল সুতা তার বালিশের নিচে রেখে দেন। রাতে উঠে দেখেন সুতাদুটি একটি অপরটি থেকে পৃথক দেখা যায় না। অর্থাৎ সদা কালো রঙের কোন পার্থক্য ধরা পরে না। ভোর হলে নবীজীকে এসে ঘটনার বিবরণ শুনালেন। তিনি শুনে রসিকতা করে বলেনÑ তোমার বালিশ তো দেখছি তাহলে অনেক বড়! এর নিচে দিগন্তজোড়ে বিস্তৃত বিশাল আকাশ সংকুলান হয়ে যায়। আয়াতে সাদা কালো রেখা দ্বারা রাত দিনের কথা বুঝানো হয়েছে। দিনকে সাদা আর রাতকে কালো বলা হয়েছে। (সহী বুখারী হা. ৪৫০৯ সহী মুসলিম হা. ১০৯২) সহী বুখারীর অপর বর্ণনা (হা. ১৯১৭) থেকে জানা যায় এরূপ ঘটনা আরো অনেকের বেলায়ই ঘটেছিল।
দেখুন! এ সাহাবী আরবী ভাষাভাষী হওয়া সত্ত্বেও ইজতিহাদী প্রতিভা না থাকার কারণে কুরআনের এ আয়াতের সঠিক মর্ম বুঝতে অক্ষম হয়েছেন। আরও লক্ষ করুন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইজতিহাদকে রসিকতার মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন।
উপরোক্ত দুটি ঘটনার সাথে যুক্ত সাহাবীরা সকলেই ছিলেন আরবীভাষী। তথাপি কুরআনের উপরোক্ত দুটি আয়াতের উদ্দিষ্ট মর্ম উদ্ধার করতে পারেননি।
১. এতে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে, কুরআন মাজীদকে সাধারণের জন্য সহজ করা হয়েছে ঠিক; তবে কিছু কিছু অংশ এমন রয়েছে যা বুঝা সকলের জন্য সহজসাধ্য নয়।
২. তাই এ অংশ বুঝতে হবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানীদের জিজ্ঞেস করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনÑ‘ অজ্ঞতার সমাধান হল জিজ্ঞেস করে জেনে নেয়া’। (‘আল ইকতিছাদ ফি বাহ্সিত্তকলীদি ওয়াল ইজতিহাদ’Ñ থেকে সামান্য পরিবর্তিত)
তাই সর্বসাধারণ পাঠকরা কুরআনের উপদেশমূলক ও সহজবোধ্য বিষয়গুলো অনুবাদ ও টীকার সাহায্যে পড়বে, অনুধাবন করার চেষ্টা করবে এবং তাতে গভীর চিন্তা-ফিকির করবে। তবে যেসকল আয়াত অপেক্ষাকৃত জটিল ও ইজতিহাদের দাবিদার সে সকল বিষয়ে তাফসীর শাস্ত্রের মূলনীতির আলোকে উন্নীত যোগ্য তাফসীর বিশারদের কৃত ব্যাখ্যার অনুসরণ করবে । এক্ষেত্রে কেবল অভিধান বা ভাষা জ্ঞানকেই যথেষ্ট মনে করা বা মনগড়া ব্যাখ্যার অশ্রয় নেয়া চরম অন্যায়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনÑ" من قال في كتاب الله عز و جل برأيه فأصاب فقد أخطأ " ‘যে ব্যক্তি কুরআনের ক্ষেত্রে কেবল নিজ মতের ভিত্তিতে কথা বলে এবং তাতে সঠিক কথাও বলে, তবুও সে ভুল করে’। (সুনানে আবুদাউদÑ৩৬৫২)
ঙ. উস্তাযে মুহ্তারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক ছাহেব দা.বা. স্বীয় উস্তায, হযরত মাওলানা মুহাম্মদ তাকী উসমানী দা.বা. এর ‘আসান তরজুমায়ে কুরআনের’ বঙ্গানুবাদের ভূমিকায় লেখেনÑ
“কুরআনের তাদাব্বুর (চিন্তা-ভাবনা) ও তা থেকে উপদেশ গ্রহণ-
আল্লাহ তা’আলা ইরশাদ করেনÑكِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ Ñহে নবী! এটি এক বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি এই জন্য নাযিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহে চিন্তা-ভাবনা করে এবং বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। (সূরাসোয়াদ-২৯)
কুরআনের মাঝে তাদাব্বুর বা চিন্তা-ভাবনা করার অনেক বড়-বড় ফায়দা রয়েছে। সবচে’ বড় ফায়দা তো এই যে, এর দ্বারা ঈমান নসীব হয়, ও ঈমান সজীব হয়। দ্বিতীয় ফায়দা হল, এর দ্বারা উপদেশ গ্রহণের নি’আমত লাভ হয়। এ জন্যই কুরআন মাজীদের তেলাওয়াত চিন্তা ও ধ্যানমগ্নতার সাথে করা বাঞ্ছনীয়। প্রয়োজনে কোন কোন আয়াত বা আয়াতের অংশ বিশেষ বারবার পড়তে থাকা চাই। নামাযেও ধ্যানের সাথে তেলাওয়াত করা ও লক্ষ করে শোনা একান্ত কাম্য।
তবে তাদাব্বুর ও চিন্তা-ভাবনা করার ভেতরও স্তরভেদ রয়েছে। প্রত্যেকের জন্য প্রত্যেক স্তরের চিন্তা-ভাবনা সমীচীন নয় এবং উপকারীও নয়। (মুফতী মুহাম্মদ শফী রহ.Ñ মাআরিফুল কুরআন, ২য় খন্ড, ৪৮৮-৪৮৯পৃ.)
ইদানীং লক্ষ করা যাচ্ছে, এমন কিছু লোকও কুরআনের গবেষণায় নেমে পড়েছে যারা কুরআনের ভাষাও বোঝে না এবং কুরআন বোঝার বুনিয়াদী বিষয়সমূহ সম্পর্কেও খবর রাখেনা। তদের এ গবেষণা বিলকুল নীতিবিরুদ্ধ। সুতরাং এটা কুরআনের মাঝে চিন্তা-ভাবনা করার অন্তর্ভুক্ত নয়। এ কারণেই এর দ্বারা উপদেশ গ্রহণের ফয়দা আদৌ হাসিল হয় না; উল্টো কুরআনের তাহরীফ তথা কুরআনকে বিকৃত করার পথ খুলে যায়।
প্রকাশ থাকে যে, কুরআনের তাদাব্বুর কেবল অর্থ বুঝার নাম নয়। অর্থ তো আরবের কাফের, মুশরিক ও মুনাফিকরাও বুঝত, কিন্তু তারা তাদাব্বুর আদৌ করত না। তাদাব্বুর না করার কারণে আল্লাহ তা‘আলা কুরআন মাজীদের বিভিন্ন স্থানে তাদের নিন্দা করেছেন। তাদাব্বুরের সত্তাসার হলÑ উপদেশ গ্রহণের লক্ষ্যে, ভক্তি ও ভালোবাসা সহকারে, চিন্তা ও ধ্যানমগ্নতার সাথে আয়াতসমূহ পাঠ করা, সেই সঙ্গে সতর্ক থাকা, যাতে আল্লাহ তা’আলার উদ্দিষ্ট মর্ম বোঝার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মেজাজ-মর্জি, ভাবাবেগ ও চিন্তা-চেতনার কিছুমাত্র প্রভাব না পড়ে।
তাদাব্বুর ফলপ্রসূ ও ঝুঁকিমুক্ত হওয়ার জন্য একটি বুনিয়াদী শর্ত এই যে, লক্ষ রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত ‘আকীদা-বিশ্বাস, চিন্তা-চেতনা, চূড়ান্ত শর‘ঈ বিধান ও সালাফে সালিহীন বা মহান পূর্বসূরীদের ঐকমত্যভিত্তিক তাফসীরের পরিপন্থী না হয়, সে রকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয়নি, যদ্দরুণ তা থেকে সঠিক ফল উৎপন্ন হয়নি। ‘আশরাফুত-তাফাসীর’- এর ভূমিকায় হযরতুল-উসতায লিখেছেন, কুরআন মাজীদ সম্পর্কে যথার্থই বলা হয়েছেÑ لا تنقضي عجائبهঅর্থাৎ এর শব্দমালা ও বর্ণনাশৈলীর ভেতর যে নিগূঢ় রহস্য ও অথৈ তাৎপর্য্য নিহিত আছে, তা কখনও শেষ হবার নয়। এটা আল্লাহ তাআলার কালামের এক অলৌকিকত্ব যে, যখন অতি সাধারণ জ্ঞান-বুদ্ধির কেউ সাদামাঠাভাবে এ কিতাব পড়ে, তখন সাধারণ স্তরের হিদায়াত লাভের জন্য যতটুকু বোঝা দরকার, নিজ জ্ঞান মাফিক সে অতি সহজেই তা বুঝে ফেলে। আবার একজন প-িতমনস্ক ব্যক্তি যখন এ কালাম থেকেই বিধি-বিধান আহরণ এবং হিকমত ও রহস্য উদঘাটনের চেষ্টা করে, তখন এ তত্ত্ব-ভা-ারের ব্যাপ্তি ও গভীরতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এ কারণেই কুরআন মাজীদ বিভিন্ন স্থানে তাদাব্বুরের আদেশ করেছে। কেননা এ তাদাব্বুরের ফলশ্রুতিতে অনেক সময় কোন একজন ‘আলেমের কাছে এমন কোন তত্ত্ব উদঘাটিত হয়, পূর্বে যেদিকে আর কারও নজর যায়নি।
তবে মনে রাখতে হবে নিত্য-নতুন তাৎপর্য্য খুঁজে বের করার বিষয়টি ওয়াজ-নসীহতের সাথে সম্পৃক্ত কিংবা সৃষ্টি-রহস্য, তত্ত্বজ্ঞান ও শর‘ঈ বিধানাবলীর হিকমতের সাথে। কেবল এ ময়দানেই এমন নতুন-নতুন রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে, যেদিকে প্রাচীনদের কারও দৃষ্টি যায়নি। এটাকেই হযরত ‘আলী রা. এভাবে ব্যক্ত করেছেন-اَوْفهمٌ اُعطيه رجلٌ مسلمٌ ‘অথবা এমন উপলব্ধি, যা কোনও মুসলিম ব্যক্তিকে দান করা হয়’। মোটকথা বিষয়টা উপরিউক্ত ক্ষেত্রেই সীমাবদ্ধ। ‘আকাইদ ও আহকামের ময়দান এর থেকে ভিন্ন। এখানেও যে কেউ চাইলেই গোটা উম্মতের ইজমার বিপরীতে এমন কোনও তাফসীর করতে পারবে, যা স্বীকৃত বিশ্বাস ও বিধানের পরিপন্থী, আদৌ সে সুযোগ নেই। কেননা তার অর্থ দাঁড়াবে কুরআন যে ‘আকাইদ ও আহকামের প্রচারার্থে এসেছিল তা অদ্যাবধি অজ্ঞাত ও দুর্বোধ্য রয়ে গেছে। বলা বাহুল্য তাতে ‘ইসলাম’-ই বিলকুল অগ্রহণযোগ্য হয়ে যায়Ñ না‘উযুবিল্লাহ”। (আশরাফুত তাফাসীর, ১ম খ, ১০ পৃ.)
চ. সাধারণ পাঠকদের উচিত, কুরআন মাজীদের যে সূরাগুলো আমরা দৈনন্দিন বিভিন্ন সময় বা নামাযে তিলাওয়াত করি যথাÑসূরা ফাতিহা, সূরা ইয়াসীন, সূরা রহমান, আয়াতুল কুরসি, ত্রিশতম পাড়া, ইত্যাদি সূরাসমূহের তিলাওয়াতের পাশাপাশি তার তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর পাঠ করা।
সূত্র- অর্থ না বুঝে পড়লে কি তিলাওয়াত ইবাদত হবে না? মাওলানা তাহমীদুল মাওলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



