দেখা-অদেখার অনেক কিছুই
রয়ে গেছে আজ বাকি-
জীবন পথের চলার সাথী,
পিছনে রাখিয়া আসি,
দেখেছ যা- দেখিছি যা
মিছে-মিছি সব ফাকি-
দেখেছ কি?- ঊর্মি তীরের মিলিত হওয়া
দেখেছ তুমি- তীরের দিকে ঊর্মির এগিয়ে যাওয়া,
দেখেছি আমি-মিলনের আগে নিজ আলয়ে ফিরে যাওয়া।
দেখেছ তুমি-দিগন্তের সাথে সায়রের মিলে যাওয়া,
দেখেছি আমি- মাঝে তাদের গাঢ় ধূসরের প্রভেদ হওয়া।
দেখেছ তুমি- পূরণ শশীর পূর্ণিমারি আলো,
দেখেছি আমি- ধ্রুবতারার হয়ে যাওয়া মুখ কালো।
দেখেছ তুমি- ফসলের বুকে দোল খাওয়া সমীরণ,
দেখেছি শুধু- চড়া সুদের কৃষাণীর বুক ফাটা ক্রন্দন।
দেখেছ তুমি-প্রমত্ত পদ্মার দুর্বার ভাঙ্গার আক্রোশ,
দেখেছি আমি- রূপ হারানো কষ্টের তোলা সেই রোষ।
দেখেছ তুমি- বালিকার মুখে অঝোর মুক্তো হাসি,
দেখেছি শুধু- হাসি দিয়া সে রাখিছে বিষাদ ঢাকি।
দেখেছ তুমি- নদীর বুকের ঢেউ- ঢেউয়ের জলকেলি,
দেখেছি আমি- সংকীর্ণ বুকে এত জল কোথায় রাখিবে তুলি?
দেখেছ তুমি- মৃদুল হাওয়াতে ফুলের আলোড়ন,
দেখেছি আমি- প্রজাপতির ডানায় ডানায় শিহরণ।
দেখেছ তুমি- শ্রাবণ মাসের ঝরঝর জলধারা,
দেখেছি আমি- কাদিছে আকাশ নিয়ে ব্যাথা বুকে সারা।
দেখা-অদেখার অনেক কিছুই
রয়ে গেছে আজ বাকি-
দেখেছি যা- দেখেছ যা,
মিছে মিছি সব ফাকি-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



