আমি ক্লান্ত পথিক বলছি,
দিগ্বিদিক শূন্য হয়ে-
বিরামহীন ছুটে চলছি,
নিজের করা একটি ভুলে-
জীবন টাকে শুধু মিথ্যে দোষ দিচ্ছি,
আমি ক্লান্ত পথিক বলছি,
একা পথ চলতে চলতে-
ক্লান্ত হয়ে পড়ছি;
ইচ্ছে করে-
ক্লান্ত আমার পথ চলাকে থামাতে,
লাল- নীল সব স্বপ্নগুলো একটু করে মেলতে,
হাজারো ভিড়ে অচেনা তোমায় খুজতে,
তোমায় নিয়ে নতুন করে স্বপ্নের জাল বুনতে,
তোমারি জন্য রাত-দিন এক করতে,
আমি ক্লান্ত পথিক বলছি।
ইচ্ছে আমার,তোমায় নিয়ে ভাসিয়ে ভেলা,
ভাবুক হয়ে কাটিয়ে বেলা-
যত কথা সব বলতে,
অন্ধকারের আবছা আলোয় হাসিমাখা মুখ দেখতে,
হয়ত বা-
না হোক কথা,
থাকতো যদি পাশাপাশি পথ চলা,
চোখে চোখে হতো সকল বলা,
আমি ক্লান্ত পথিক বলছি।
আমি ক্লান্ত পথিক বলছি-
দিগ্বিদিক শূন্য হয়ে,
অজানা গন্তব্যর পানে ছুটছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



