
অতি প্রাকৃতিক নিয়মে
উদ্ভিদকুল আর প্রাণীকুল,
সবকিছুই খোরাক চায়
বেঁচে থাকার পরমানন্দে।
কিন্তু, কখন ও কি ভেবেছি?
ক্রোধ, যন্ত্রণা, ঘৃণা
তাদেরও খোরাক প্রয়োজন।
যত বেশী সংক্রমিত ঠিক তত বেশী!!
স্বাভাবিক নিয়মে যে প্রিয়জন হারায়
সেজন বুঝে হারানোর অনুভৃতি,
নিরস্ত হয় না সহজাত আকুতি
আপন হৃদে বয়ে চলে তা নিরবধি।
যুদ্ধবিগ্রহ,মিথ্যা অজুহাত, ক্রস ফায়ারে
কারো লালসার শিকার হয়ে অতি সংগোপনে,
যে জন হারালো পিতা, পরিজন,আত্মজ
কে বুঝবে সে হারানো অনুভূতির তীব্রতা?
ভাই হারানোর বিভীষিকা কে বুঝবে?
বোনের বেদনাদগ্ধ হৃদয়ে কে দিবে সান্ত্বনা?
জননীর কলিজা ছেঁড়া আর্তনাদ কে শুনবে?
পিতার চিবুক চিড়ে পাহাড়সম দুঃখ কে ঘুচাবে?
অবুঝ শিশুমনের সবুজ তীব্র চিৎকার!!
কে দিবে ভালবাসার ললাটে চুম্বন?
ক্রোধের খোরাক একটু মানবিক বোধ
যন্ত্রণার খোরাক একটু ভাললাগার মন্ত্রনা,
ঘৃণার খোরাক একটু মায়াভরা কোমলতা
নেইতো এইসবের এতটুকু দুষ্প্রাপ্যতা।
বেশকিছু নয় একটি সহজলভ্য চাওয়া
উপশিত করতে মনের আজন্ম ব্যথা,
মানব হোক একে অপরের আত্মার খোরাক
ছুঁড়েফেল সব সুখেরকাঁটা আর অপবাদ।
হৃদয় দগ্ধ হয়ে উপচেপরা দুঃখ,যাতনা
আঁতে জমাটবদ্ধ স্তুপ স্তুপ ব্যাথা
ঢুঁকরে ঢুঁকরে করুণ শৃঙ্গার ফুঁকায়
হোক একটি স্বাভাবিক মৃত্যুর ফরমান।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




