পরবাসী জীবন
-------+++------+++------
এখানে জীবন যে হায় দুঃখে গাঁথা
ভালবাসাহীন একলা চলা।
এখানে জীবন যে হায়,টাকায় কেনা
সুখ দুঃখের বন্ধু ছাড়া।
এখানে জীবন যে,হায় মৃতপাড়া
মা-বাবা, ভাই-বোন,সজ্জন ছাড়া।
এখানে জীবন যে হায়, শূণ্য গোয়াল
গাধার মতো সকাল সন্ধা খেটে যাওয়া।
এখানে জীবন যে হায়,ঠুঁটো-জগন্নাথ
নিজেকে বিলিয়ে করি অযথা সুখের আবাদ।
এখানে জীবন যে হায়,পাহাড় চূড়া,
বৃষ্টি বাদল দেয় দোলা হরহামেশা।
এখানে জীবন যে হায়,প্রতিনিয়ত যুদ্ধরত,
প্রতিদানের ছাড় যোগাই পরিজন কে অন্ন।
এখানে জীবন যে হায়,মানবেতর
খেয়ে না খেয়ে বলি ভাল আছি জীবনভর।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




