
জব্বর আচানক পালক
আইসিটি-র নামে গড়ছ আপন অলক,
জাতির কপালে ভরছো বিশাল শুলক
তুমিই এনেছ মহা-প্রযুক্তির মহাকাল।
জুম কে পেপাল গিলাইয়া,গড়েছ প্রযুক্তি
সোফিয়াকে দিয়া জেনারেশনে দিয়েছ সংযুক্তি।
উদ্ভব করেছ নয়া জামানার বেইজ্জতি
পুতুলকে বিয়ে করে উল্লাসে তোমার স্বজাতি ।
নামে বেনামে গড়ছ অঢেল সম্পদ
আপা আর ভাই বলে তোষামোদে সরব,
তাকদুম তাকদুম বাজাও উন্নয়নের মহাসড়কে
আঁশযুক্ত অনাচার ঢাক আপার আঁচলে।
জনগন নগণ্য অতি নেই তাতে ভ্রুক্ষেপ
বড় বড় আওয়াজে সব সাধক নিস্তেজ,
মহাকাশের চড়াই দরবেশের মহারথী
দুগ্ধপোষ্য করে কালসাপ,জাতি দেয় ভর্তুকি ।
এম রহমান লতিফ

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



