
আমি আপাদমস্তক একজন ভাগ্যে বিশ্বাসী মানুষ তারপর সবকিছুর একটি নিয়মনীতির সথে আমাদের খাপ খেয়ে চলতে হয়, আধুনিক সমাজ জীবনে সময়ের সাথে সাথে মানুষের প্রত্যহিক জীবনে অনেক পরিবর্তন এসেছে। দুঃখজনক হলে ও মানুষের পরস্পরের মধ্যে চিন্তা-চেতনার ঐক্য, বন্ধু ও আত্মীয়তার বন্ধন ও আত্মনিষ্ঠার অকাল আধুনিক সমাজে প্রকঠ ভাবে পরিলক্ষিত হয়। ইদানীং আমাদের তরুন সমাজ ২৪/৭ মুঠোফোনের মধ্যে ডুবে থাকে। নানা পরিসংখ্যান বলে, কিশোর আর তরুণদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজন এই যন্ত্র-বন্ধুটিকে ছাড়া রাতে ঘুমাতে পারে না। পৃথিবীর ইতিহাসে বর্তমান সময়ে আমরা তথ্যগত ও প্রযুক্তিগতভাবে সবচেয়ে অগ্রসর প্রজন্মের প্রতিনিধি, একটু চিন্তা করলেই বুঝা যায় আগের সময়ের পৃথিবীর মানুষের চেয়ে আমরা কত বেশি সুযোগ-সুবিধা লাভ করছি। যেখানে একটি চিঠি বা একটি ফোন কলের জন্য আমাদের অগ্রজরা কত কাঠখড় পুড়াতে হত, সে তুলনায় ইন্টারনেট,ফোন ও ই মেইলের ব্যবহার্যতা অনেক কিছু এখন বদলে গেলেও, বদলে গেছে ভাষার ব্যবহার, ও অথর্বতা অধিকিন্তু কিছু কিছু জিনিস এখনো আগের মতোই আছে যা সমসময় আপন নিয়মেই বহমান। স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে যে মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সমস্যা সমাধানের কৌশল, যোগাযোগ দক্ষতা, টিমওয়ার্ক নিয়ে বাস্তব জ্ঞানার্জন করেছন; তা কিন্তু অসাধারণ। ক্লাসিকাল স্কুলে এগুলো ছিল তাত্ত্বিক বা থিওরিটিক্যাল যা সফলতার সূত্র। আধুনিক সমাজে কাউকে সফল হতে হলে এসব বাস্তব দক্ষতা প্রয়োজন। কিন্তু আমার চেয়েও এসব তত্ত্বকথা আপনারা বেশি ভালো করে জানেন, বোঝেন। কারণ আগে এসব তাত্ত্বিক গুণ সফলতার পথ নির্মাণ করতো। আর এখন মানুষ এসব বাস্তব জ্ঞান ও দক্ষতা নিয়ে ক্যারিয়ার শুরু করে। ই -কমার্সের এই যুগে আমরা আগে থেকেই সব জানতে পারি এমনকি পরীক্ষার আগেই রেজাল্ট কিন্তু তারপরও সময়ের সঙ্গে সঙ্গে বাস্তব কাজের জ্ঞান ও দক্ষতা মানুষকে অভিজ্ঞ করে তোলে। নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তুলতে একাগ্রতার বিকল্প নেই।
এমনই একটি উদাহরণ দিচ্ছি,
একজন বেকার ব্যক্তি মাইক্রোসফট এ 'অফিস বয়ের কাজের জন্য আবেদন করলো ।
এইচআর ম্যানেজার তাকে সাক্ষাত্কারের সময় দিলেন তারপর তাকে একটি পরীক্ষা দিলো: অফিসের মেঝে পরিষ্কার। বেকার লোকটি খুব ভালভাবে পরীক্ষায় পাস করেলো।
এইচআর ম্যানেজার আবেদনকারীকে জানায়,"আপনাকে নিয়োগ করা হয়েছে, আমাকে আপনার ই-মেইল ঠিকানা দিন, আপনাকে কর্মস্থলের জন্য আবেদনপত্র পাঠাবো, সেইসাথে আপনার কাজের জন্য রিপোর্ট করার তারিখ জানাবো।
লোকটি উত্তর দিল, "আমার কোন কম্পিউটার নেই, বা কোনও ই-মেইল নেই!"
এইচআর ম্যানেজার বলেন "আমি দুঃখিত,"যদি আপনার কোনও ইমেল না থাকে, তাহলে আপনার কোন অস্তিত্ব নেই। এবং আমরা যার অস্তিত্ব নেই তকে আমরা নিয়োগ করতে পারি না। "
বেকার লোকটি খুবই হতাশ ছিল। সে কি করবে জানে না। কারণ তার কাছে মাত্র ১0 ডলার ছিল। একবার যদি তা খরচ হয়,তবে খাবার কিনতে আর কোন টাকা পাবে না। সে সুপারমার্কেটের গিয়ে ১০ ডলার দিয়ে টমেটোর একটি বক্স কিনে ঘরে ঘরে গিয়ে সেই টমেটো দুই ঘণ্টার মধ্যে বিক্রি করে এবং তার অর্থ দ্বিগুণ হলো। সে এভাবে তিনবার পুনরাবৃত্তি করে, এবং $ ৬0 ডলার সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে। সে বুঝতে পেরেছিলো যে এভাবে কোনভাবে বেঁচে থাকতে পারবে।
এইভাবে সে প্রত্যেক দিন কাজ আগে শুরু করে এবং দেরিতে ফিরে আসে, এমনি করে তার অর্থ প্রতিবছর দুই থেকে তিনগুণ বেড়ে যায়।
শীঘ্রই, সে একটি কার কেনে, তারপর একটি ট্রাক। খুব অল্প সময়ের মধ্যে, তার নিজস্ব চালিত গাড়িগুলি বহন করে এবং পাঁচ বছর পর, ইউ,এস,এর সবচেয়ে বড় খাদ্য খুচরো ব্যবসায়ির একজন হয়ে ওঠে।
এবার সে তার পরিবারের ভবিষ্যত পরিকল্পনা শুরু করে এবং একটি জীবন বীমা করার সিদ্ধান্ত নেন। সে একটি বীমা কোম্পানীকে ফোন করলো, একটি সুরক্ষা পরিকল্পনা নির্বাচন করার জন্য। কথোপকথনের শেষে, বীমা কোম্পানীর ম্যানেজার তাকে ইমেলের জন্য জিজ্ঞাসা করলো।
লোকটি উত্তর দিল: 'আমার কোন ইমেইল নেই।'
,বীমা কোম্পানীর লোকটি নিরব রইলো । "আপনার কোনও ই-মেইল নেই এবং এখনো একটি সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে সফল হয়েছেন, আপনার যদি একটি ইমেল থাকতো তবে আপনি আজ কি হতেন কল্পনা করতে পারেন ?
"সে কিছুক্ষণের জন্য চিন্তা করে উত্তর দিলো,"মাইক্রোসফ্টের একটি অফিস বয়!
এ উদাহরণ থেকে বুঝা যায়, আপনি যদি আপনার কাজ হারিয়ে ফেলেছেন বা শুধু একটি সাক্ষাৎকারে ব্যর্থ হন তাহলে হতাশ হওয়ার কিছুই নেই..
ভাল দিনগুলি এবং আপনার জন্য কিছু ভাল কিছু অবশ্যই সংরক্ষিত আছে। আমাদের সবার উচিৎ জীবনের লক্ষ্য নির্ধারণে মনোযোগী হওয়া । কঠোর পরিশ্রম অবশ্যই সফলতা নিয়ে আসবে যদি সাথে ইচ্ছাশক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম।
বিখ্যাত ম্যাগাজিন Forbs এর লিস্টে এশিয়ার সেরা উদ্দোগতার তালিকায় টেন মিনিট স্কুল ও বোতল বিদ্যুৎ দিয়ে আমাদের তরুনেরা যখন স্থান করে নেয় তখন আশাবাদী হই।
আমরাও পারি।
আশাবাদী হোন,
এই হোক আগামীর পত্যাশা।
এম. রহমান লতিফ
Researcher
On Development Economic
London,UK

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


