
পরকীয়া- ব্যাধি
**************
কতশত রোগ-ব্যাধি ভুবনে ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র-
অগণিত নিরাময়ের পথ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত,
কতোজনের সেরে ওঠে পেয়ে সেবা-শুশ্রূষা-পথ্য
কতোজন ঝরে যায়,কিছু ব্যাধি নয় নিরাময়যোগ্য।
সব ব্যাধিতে সংক্রমিত হয় শুধু একটি দেহের
হোক তা জলাতঙ্ক কিংবা ক্যন্সারের বীজের।
পরকীয়া যে এমন ব্যাধি সুনামি ছড়ায়
দুটি দেহের দহনে সমাজ সংসার পুড়ায়।
সুজন কাঁদে একাএকা খুব নীরবে সঙ্গোপন
অনলে দাহ্য হৃদে সহ্যের মাত্রা হয় অতিক্রম,
নিভানোর কোন উপায় জানে না সন্তরণ
দুঃখ হ্রদ উথলে ঘটে হৃদয়ের শবদেহ।
বিশ্বাসের অপমৃত্যু ঘটিয়ে মেতে গোপন অভিলাষে
নিকৃষ্ট সাধ মেটাতে এতটুকু বাঁধ না মানে,
নিমিষেই বদলে যায় ভেঙে চুক্তি ও একনিষ্ঠতা
বিশ্বাসে চুনকালি মেখে একনিমেষেই হায়েনা।
আধুনিকতার নামে অসাধুতার ছলে
যেই এমন অপকর্ম করে,সে থাকে নাকো সুখে,
তাসের ঘরের মতো চূর্ণ-বিচূর্ণ হয় বেখেয়ালি
মরিচীকার পিছে ছুটে অবশেষে সব গুড়ে-বালি।
রহমান লতিফ
29.07.2018

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


