★★★★★★★★(বাবার জন্য ''সনেট ''

চলে গেছো বহুদূরে না ফেরার দেশে,
মহাপ্রলয় এলে যে মোর বেলা-ভূমে।
পালহীন নৌকা নিয়ে একা বয়ে চলে,
বোঝার বহর নিয়ে সাগর সকাশে।
তুমিহীনা শূন্য সবি সচলায়তনে;
জগদ্দল পাথর যে হারানোর শোকে।
নোনা জল অবিরত নয়নেতে ঝরে,
তোমার বিরহব্যাথা সহেনা পরাণে।
ভালবাসার ললাট; কালো মেঘে ঢাকা,
বাবা স্মরে প্রতিক্ষণ হাহাকার মাখা।
প্রেম, নির্মল-উদার জনক কদর্যে।
নিয়ামক রসায়নে;পুত্র দ্বিগীজয়ে।
ভবে''বিজ্ঞ আদালত ''জনক সমীপে,
মেঘদূত হয়ে পাশে সংকট সময়ে।
রহমান লতিফ
উৎসর্গঃ পৃথিবীতে বাবা হারানোর ব্যাথায় ব্যাথিত প্রতিটি হৃদয় কে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




