*****************

অনুভূতিগুলো আজ,বড্ড নিশ্চল-ভোঁতা ও প্রানহীন,
কল্পনার জগৎ আজ,কিয়দাংশ বা পুরোটাই বোধহীন।
সমুদ্রের প্লাবন কিংবা জলোচ্ছ্বাসকে আজ মনে হয়,অব্যক্ত আর্তনাদ!
ঝর্নার জলধারাকে মনে হয়,যেন কাকতাড়ুয়ার কর্কশ স্বর ।
অসহ্য ব্যাথা-বেদনায় কাতর না হয়ে,বরং বিদ্রুপের হাসি হেসে চুপসে যাই,
কুকুরে মানুষে একসাথে-একপাতে খায়,তা দেখে রুদ্ধ কপাট বিবেক সায় দেয় না।
পুকুর, ডোবায়,ঝাঁপের আড়ালে রমণীয় কোমল দেহ দেখে মনে হয়,
প্রস্হান হলো চলনশীল সমাজে অসামঞ্জস্যপূর্ণ খাপছাড়া ললনার।
আজ মহাসড়কে,মহাসমাবেশে মানুষের মৃত্যুর মহামারী দেখে,
মহাস্থবির জাতক প্রাণী হয়ে সাঁতার উপভোগ করি রক্ত নদীতে।
হয়তো,
আটপৌরে গতানুগতিকতার খোলসে আবৃত মানুষ আমি,
অবচেতন মনে হয় সব ইন্দ্রিয়,স্নায়ু,কোষ ও কণা।
নয়তো,
অতিমাত্রায় ডিজিটাল হতে হতে অবশেষে হয়ে গেছি মৃত সাগর।
অনুভূতিগুলো হয়ে গেছে শীতল ঢেউ আর নীথর বহমান ধারা।
"রহমান লতিফ "
২০শে,সেপ্টেম্বর ২০১৮

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


