--------------------------

আজ “বিশ্ব কবিতা দিবস”। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা।ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, "এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।"
ভালোবাসা ও প্রতিবাদের ভাষা কবিতা ---------
কলকল কলতানে সহসাই জেগে ওঠা মরুময় সুপ্ত নদী,
রাতের গর্ভ থেকে বের হওয়া থালার বাটির মতো একফালি শশী,
মৃত্তিকার জঠর থেকে বের হওয়া মিহি শস্য দানার অদ্বৈত শক্তিশেল,
শব্দের শরীর সযত্নে সর্বভূক শক্তির অধিকারীকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলা
পৌরাণিকতার প্রলেপ বুলিয়ে দিয়ে শুভেচ্ছাদূত হয়ে
হাজিরা খাতায় আঁকড়ে ধরা নতুনত্ব,
চন্দমুখীর মাতাল মিষ্টিমুখের জয়গানে রূপকথার গল্পের অদলবদল
রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে মানব সভ্যতার রূপায়ণে কালের সাক্ষী
রাজনীতি, সমাজনীতি, সমরনীতিতে বজ্রপাতের আশংঙ্কা গুড়িয়ে দেওয়া
আবেগ ও কল্পনাপ্রবণ ছন্দের উন্মুক্ত পাখায় আরূঢ় অগম্যলোকের অভিসারী
কল্পনার প্রবল অস্তিত্বের সঙ্গে একাত্ম অপরিনামদর্শী সাধানায় লিপ্ত ঠিকানহীন গন্তব্যে
স্বচ্ছ ও ঠাসা বুননে রচিত হয় কবিতারা।
#সকল কবিতা প্রেমিকদের জানাই শুভেচ্ছা --
কবিতা ছড়িয়ে যাক সকল যুগ ও জীবনে’ ---
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




