এই সুখী শহরে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই সুখী শহরে 
এই সুখী শহরে,
বিপদসঙ্কুল এ পথে সূর্যের প্রখর দীপ্তি চোখ-মুখে ছড়ায় ভয়,
জীবনের সমীকরণে যন্ত্রমানবের এ পথচলা তবুও দুর্গম নয়।
চারিদিকে ঘোর অন্ধকারে কান্নার শব্দে হয় আকাশ ভারি,
এ পথে চলে কত উপহাস-পরিহাস; সময়ের আহাজারি।
হতবিহ্বল চোখে অরণ্যের ছায়ায় দেখি গাঢ় নীল জল,
দীর্ঘকাল আমায় দগ্ধ করে;মিথ্যা মায়া ভালোবাসার ছল।
এ জাদুর শহরে,সরল মনের আড়ালে খেলা করে ভ্রান্তিবিলাস,
স্বপ্নের কাঁটাতারে বিস্তীর্ণ বন্ধুর পথে বড়োই মিতব্যয়ী নি:শ্বাস।
কতটা জীবন যুদ্ধ পেরিয়ে পাওয়া যায় নীল জলের রেখা!
আর কতদিন চলবে প্রত্যাশিত ঝিনুকের নৌকার অপেক্ষা!
এ আলো ঝলমলে শহরে,সুখের চলে বডড একমুখী রূপান্তর,
জীবনের ক্লান্তি,ক্ষুধা,আকাঙ্খা যেন ঘোমটা-টানা মাথার উপর।
আজ হৃদয় বিদীর্ণ বোবা কান্নায় কেটে যায় বিনিদ্র রাত,
নতুন নাটকীয়তায়; নিশি খুঁজে ভোরের প্রভাত। উৎসর্গ --- গুরু ঠাকুর মাহমুদের মতে আমাদের ব্লগের ''ভোরের পাখি'' প্রতিদিন ব্লগে যার সরব উপস্থিতি, জ্ঞান পিপাসুদের একজন, সহজ সরল অবিরাম বাংলার মুখ কবি--
ইসিয়াক কে
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন