আমার শুভাকাঙ্খী বন্ধু আমার সাক্ষাতকার নিচ্ছিলো বেশ কিছুদিন আগে। সবার জন্য পুরো কথোপকথনটা তুলে ধরছি। আসা করছি উপকৃত হবে সবাই।
প্রশ্নকারীঃ কাকে অনুসরণ করে পথ চলো...?
:: আমার মা'কে। সারাদিন কত কাজ, কত ভাবনা। তবুও হাসিমাখা মুখ।
প্রশ্নকারীঃ তার মানে কি ছেলে হয়েও ঘরকুনো..?
:: শুধু ঘরের কোনেই পড়ে থাকেনা আমার মা। বুঝলে? একদম অলরাউন্ডার।
প্রশ্নকারীঃ আহ্হা, তাও কোনো বিখ্যাত ত্যাগী ব্যক্তিত্বককে তো অনুসরণ করো, তাইনা...?
:: করি তো।
প্রশ্নঃ বেশ বেশ, নাম বলো শুনি...?
:: আমার বাবা। সারা জীবনটাই তো ত্যাগ করে দিলো আমাদের জন্য। কই কখনো প্রতিদানতো চায়নি। সে ত্যাগী কি না বলো!!
প্রশ্নকারীঃ উফ!! তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করে লাভ হচ্ছেনা। আচ্ছা এবার বলো প্রিয় মুখ কে...?
:: যাহ, এটা কোনো প্রশ্ন হলো? আমার ছোটো দুই বোন। ওদের হাসি, কান্না, খুনসুটি। এর চেয়ে প্রিয় কোনো মুখ হতে পারে!!
প্রশ্নকারীঃ হুম, বিপদে পড়লে কোন মণিষীর বুলি আওড়াও...?
:: ধুর, সময়ইতো পাইনা। বিপদের দিনে বন্ধু বান্ধবীরা এমনভাবে ঘিরে থাকে, মনেই হয়না আমার বিপদ।
প্রশ্নকারীঃ কষ্ট পেলে কখনো মরে যেতে ইজছে করনা তোমার...?
:: সর্বনাশ!! মরবো কেনো? জীবনটা কতো সুন্দর। কত কত প্রিয় হাসিমাখা মুখ আমার দিকে তাকিয়ে ধাকে রোজ। আমি মরে গেলে ওদের কষ্ট হবেনা? আমিতো মরেই অনন্তে বিলীন হয়ে যাবো। ওদের জড়িয়ে ধরে সান্তনা দিবে কে বলো তো!! কষ্ট কি আর অসীম? একসময় কেটেই যায়। তারপরের সুখগুলোকে ছোঁবো কি করে, যদি নাইবা থাকি।।
প্রশ্নকারীঃ তুমি ভাই বিরাট সুখী।
:: আমার মতো ভাবতে শেখো, তুমিও সুখী হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


