ছুটির দিনের বিকেল গুলোকে আমরা ভিন্ন রকম এক আঙ্গিকে কাটাবো, কেমন?
কখনও কোনো পুকুর পাড়ে নারিকেল গাছের ছায়ায় বসে, কখনও কোনো পার্কের সবচেয়ে নীরব একটা বেঞ্চে বসে আর কখনও বা বাড়ির বারান্দায় তোমার কোলে মাথা রেখে... আমি সদ্য লেখা কোনো কবিতা আবৃত্তি করবো, তোমার প্রস্ফুটিত চোখজোড়াতে চোখ রেখে। সহজাত লজ্জায় তোমার চোখ বন্ধ হয়ে আসতে চাইবে। কিন্তু আমার চোখের প্রতি দূর্বার আকর্ষণে সে চেষ্টা ব্যর্থ হবে বারবার। কখনও কখনও তুমি গেয়ে উঠবে প্রিয় কোনো রবীন্দ্র পংক্তি। আমি মুগ্ধ হয়ে শুনতে থাকবো।
সে বিকেল খুব দূরে নয়.. যে বিকেলে আমার প্রজাপতি তার বর্ণিল ডানায় ভর করে, উড়ে বেড়াবে ভালবাসার বাগানজুড়ে।
আমার বিশ্বাস সে বিকেল আসবেই, আসতেই হবে।
আমার প্রজাপতি, আমার ভালবাসা, আমার জীবনের সেই সুখানুভূতি নিয়ে আসবে। আমি সেই বিকেলের অপেক্ষায় থাকবো....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


