somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাক্ষেত্রে দূর্নীতিঃ একজন শিক্ষকের বিশ্লেষণ...

১৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিবেক বলে পরিচিত শিক্ষক সম্প্রদায়ের দ্বারা সংগঠিত কিছু দূর্নীতির পরিচয় সবার সামনে উম্মোচন করার অভিপ্রায় নিয়ে লিখছি...

Click This Link

আজ দ্বিতীয় অংশ~~~

প্রথমেই আমাদের বুঝতে হবে... দূর্নীতি কি... আভিধানিক অর্থে... দূর্নীতি হলো মানুষের এমন কিছু কর্মকান্ড যা-র দ্বারা সে অন্যের প্রাপ‌্য অধিকার হরণ করে কিংবা কোনো-না-কোনো ভাবে সে নিজে লাভবান হয় বা হওয়ার প্রচেষ্টায়-রত থাকে যা স্বাভাবিক নিয়মানুসারে বা রীতি-নীতি অনুসারে তার জন্য নির্ধারিত নয়...

এই সংজ্ঞানুসারে... কোনো ব্যক্তি যদি... সামাজিক, রাজনৈতিক বা মানসিক... / ... ব্যক্তিগত বা সমষ্টিগত... / ... অর্থের সাথে সরাসরি সংশ্লিষ্ট বা অর্থের সংশ্লিষ্টতা ছাড়া... অর্থাৎ যে-কোনো ভাবে-ই হোক না কেন... যদি কোনো ব্যক্তি-কে ঐ ব্যক্তির জন্য প্রাপ্তব্য সুযোগ-সুবিধা থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয় বা প্রচেষ্টা নেয়া হয় তবে তা-কে-ই আমরা দূর্নীতি বলতে পারি...

কাজেই আমরা দেখতে পাচ্ছি যে... দূর্নীতি-র দুটি রূপ আছে... একটি হচ্ছেঃ অর্থের সাথে সরাসরি সংশ্লিষ্ট... এবং অপরটি হচ্ছেঃ অর্থের সাথে সংশ্লিষ্টতা ছাড়া...

আজ আমরা অর্থের সাথে সরাসরি সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার দূর্নীতি-র দিকে দৃষ্টিপাত করবো...

প্রথমেই আমরা আসি বেতন নির্ধারণ করা নিয়ে...

আমাদের দেশে দু-ধরণের চাকুরী-জীবি রয়েছেন... সরকারী এবং বেসরকারী...

সরকারী চাকুরী-জীবিদের ক্ষেত্রে... বেতন নির্ধারণ করা হয় মোট চারটি খাত-কে অন্তর্ভূক্ত করে...
১. মূল বেতন (স্কেল-এর ধাপ)
২. বাড়ী ভাড়া ভাতা (প্রাপ্ত মূল বেতন স্কেল-এর জন্য নির্ধারিত শতকরা একটি অংশ)
৩. চিকিৎসা ভাতা (প্রাপ্ত মূল বেতন স্কেল-এর জন্য নির্ধারিত শতকরা একটি অংশ)
৪. শিক্ষা ভাতা (প্রাপ্ত মূল বেতন স্কেল-এর জন্য নির্ধারিত শতকরা একটি অংশ)...
... এবং এটি প্রতি-বছর একটি নির্ধারিত হারে বর্ধিত হয়...।
... কাজেই যে-কোনো সরকারী কর্মচারীর প্রাপ্ত সাকুল্যে বেতন একটি নির্ধারিত অংকে আসার কথা... কিন্তু সকলের ক্ষেত্রে-ই তা কি হয় বলে আপনার ধারণা???... না হয় না...

কারণ...
অসংখ্য সরকারী কর্মচারী তাদের জন্য নির্ধারিত মূল বেতন ও চিকিৎসা ভাতা সঠিক হারে উত্তোলন করলে-ও বাড়ী ভাড়া ভাতা এবং শিক্ষা ভাতা নিচ্ছেন দূর্নীতি-র মাধ্যমে.. উদাহরণ স্বরূপ...
১. অনেকে-ই সরকারী বাড়ী ব্যবহার করলে-ও বেতন উত্তোলনের সময় দেখাচ্ছেন যে তিনি তা করছেন না...
২. অনেকে-ই সরকারী বাড়ীটি ব্যবহারের অনুপযোগী করে তা পরিত্যক্ত হিসেবে দেখিয়ে বাড়ী ভাড়া ভাতা উত্তোলন করছেন... যেমনঃ যদি কোনো কর্মকর্তা নিজ এলাকায় চাকুরী করেণ এবং তার জন্য একটি নির্ধারিত বাড়ী থাকে অথচ যদি তার নিজের-ই বাড়ি থাকে তাহলে তিনি এই ধরণের কাজ করে থাকেন...
৩. অনেকে-ই সরকারী বাড়ী ব্যবহার করে বেতন থেকে নির্ধারিত অংশের চেয়ে কম অর্থ কর্তন করেণ...
৪. অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদল কর্মচারী সঙ্গবদ্ধভাবে সরকারী বাড়ী ব্যবহার করলে-ও বেতন থেকে কেবল একজন কর্মকর্তা বাড়ী ভাড়ার অংশ কর্তন করছেন...
৫. অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদল কর্মচারী সঙ্গবদ্ধভাবে সরকারী বাড়ী ব্যবহার না করে কর্তৃপক্ষকে বাধ্য করছে বাড়ী ভাড়ার অংশ প্রদান করতে...
৬. অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো কর্মচারী সরকারী বাড়ী বরাদ্দ নিয়ে তা অন্যের নিকট ব্যবহারের জন্য ভাড়া দিচ্ছেন এবং প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা না দিয়ে নিজে-ই পকেটস্থ করছেন...
৭. অনেকে-ই অন্যত্র বদলি বা অবসর-গ্রহণের পর-ও সরকারী বাড়ী ব্যবহার করছেন এবং এ-ক্ষেত্রে স্বাভাবিকভাবে-ই তিনি বাড়ী ভাড়া প্রদান করেন না...

আবার বে-সরকারী চাকুরী-জীবিদের ক্ষেত্রে... বেতন নির্ধারণ করা হয় দুই-ভাবে...
১. সাকুল্যে বেতন (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত)
২. সরকারী কর্মচারীদের ন্যায় বিভিন্ন খাত মিলিয়ে (মূল বেতন স্কেল এবং এর সাথে নির্ধারিত বিভিন্ন ভাতার শতকরা অংশ)
... এক্ষেত্রে-ও রয়েছে শুভঙ্করের ফাঁকি...

কারণ...
অসংখ্য প্রতিষ্ঠানে-ই কর্মচারীদের বেতন নিয়োগ-কর্তা তার ব্যক্তিগত পছন্দ অনুসারে নির্ধারন করেন... এবং প্রতি-বছর কর্তার খেয়াল-খুশি মতো যে-কোনো হারে বর্ধিত হয়ে থাকে...।

ফলে দেখা যায় যে... একই সঙ্গে একই পদে একই বেতনে নিয়োগ লাভ করার পর-ও বিভিন্ন ব্যক্তির মধ্যে বেতনের বৈষম্য হচ্ছে... যা তাদের কর্ম-স্পৃহা-ই কেবল নষ্ট করে দিচ্ছে না বরং নীতি বিসর্জন দিয়ে অর্থ লাভের প্রতি লোভী করে তুলছে... অর্থাৎ দূর্নীতি-র প্রতি অগ্রসর হতে প্রলুব্ধ করছে...

.....................................................................................................

ধন্যবাদ সবাইকে (চলবে...)...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×