somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বাজার বিষয়ক!!!

০২ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[[আমি সেই প্রজন্ম, যারা মতিঝিল-এ রাস্তায় দাঁড়িয়ে, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে, হাক-ডাক-এ সরগম করে, বিক্রি করেছে কাগজ... শেয়ার নয়... কাগজ!!! শেয়ার বাজার বুঝি না-কি বুঝি-না, এই প্রশ্ন করার কোনো মানে নেই; অন্ততঃ আমার দৃষ্টিতে!!! কারণ, একজন মেকানিক-ই গাড়ী ঠিক করে, সে গাড়ীতে থাপ্পড় দিয়ে-ই বলে দেয়... কোথায় সমস্যা!!! এর জন্য তার কত-টুকু পেশাগত যোগ্যতা আর কত-টুকু অভিজ্ঞতা থেকে অর্জিত, তা আমি পাঠক সম্প্রদায়-এর জন্য-ই রেখে দিলাম~~~]]

১. বাজার-এ সবাই-ই খুজেন, কম দামে ভালো জিনিষ। শেয়ার বাজার-এ-ও এমন-টি-ই দেখা যায়! ক্রেতা সব-সময়-ই কম দামে ভালো শেয়ার কিনতে চায়! কিন্তু, প্রশ্ন হলো... কত টাকা মূল্যের শেয়ার-কে কত টাকায় কিনলে আপনি কম দাম-এ কেনা বলবেন??? ১০ টাকা মূল্য-মান-এর শেয়ার কত টাকায় কেনা যৌক্তিক, এই বিষয়-এ বিনিয়োগকারী-দের মধ্যে বিভিন্ন ধরণের ধারণা প্রচলিত রয়েছেঃ লাভ হলে ৫০০ টাকায়-ও কেনা যায়, আর লস্‌ খেলে ১০০ টাকায়-ও কিনার যোগ্য নয়... এটা-ই মূল কথা!!!
২. এক-দল সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে। আপনি তাদের শিকার হবেন, যদি-না আপনি তাদের সাথে যুক্ত হয়ে যান। সিন্ডিকেট বিভিন্ন-ভাবে শেয়ার-এর মূল্য নিয়ন্ত্রণ করে, এমন-কি বাজার-এর বিভিন্ন সিন্ডিকেট মিলে বাজার-কে জিম্মি করে-ও রাখে!!! ব্যক্তিগতভাবে আমি নিজে-ও একদল বিনিয়োগকারীর সাথে আছি, আমরা অবশ্য এটাকে সিন্ডিকেট বলি-না, আমরা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য একত্রিত হতে বাধ্য হয়েছি বলা চলে।
৩. বিনিয়োগকারী হিসেবে, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব লাভ করতে! ফলে লস্‌ করার-ও সমান ঝুঁকি-তে পড়ে যাই!!! ব্যবসায় লাভ করার সমান-ই লস্‌ করার-ও ঝুঁকি থাকে, কারণ এটা একটি নির্দিষ্ট সংখ্যক দ্রব্যের বাজার, যেখান-এ চাহিদা ও যোগান পরস্পর প্রত্যক্ষভাবে ক্রিয়াশীল। কাজেই, ঝুঁকির কথা-ও ভাবতে হবে আপনাকে।
৪. পেনিক এবং রিউমার-এ মাথা ঠান্ডা রাখা সত্যি-ই খুব বিরল বিষয়!!! যখন বাজার পড়তে থাকে, তখন বেশিরভাগ বিনিয়োগকারী-ই ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দেন, ফলে, তিনি লাভ করতে পারেন-না। কিন্তু, শেয়ার বাজার এক-সময় ঘুরে দাঁড়াবে-ই, আর, আপনি অন্ততঃ, একটা লভ্যাংশ পাবেন বৎসর শেষে; কাজেই কেন বিক্রি করে দেবেন???
৫. শত-ভাগ বিনিয়োগ করার ফলে পুরো টাকাটাই ঝুঁকির মুখে পড়ে যায়!!! শেয়ার বাজার-এ বিনিয়োগ করুন মোট টাকার একটা অংশঃ ৪ ভাগ করুন টাকা-টাকে; ১ম ভাগ দিয়ে মৌল-ভিত্তিক শেয়ার কিনুন (এটা দীর্ঘ-মেয়াদী বিনিয়োগ), ২য় ভাগ দিয়ে ঝুঁকি নিন (এটা নির্ভর করবে আপনার সাহস এবং বুদ্ধি ও প্রাপ্ত তথ্যের উপর), ৩য় ভাগ দিয়ে আপনি বাজার পর্যালোচনা করে এমন শেয়ার কিনুন যেটা বাড়বে বলে মনে হয় (এটা মধ্য-মেয়াদী বিনিয়োগ এবং কিছু-টা ঝুঁকির), এবং ৪র্থ ভাগ অর্থ আপনার হাতে রাখুন।
৬. প্রথম বিনিয়োগ করার সময় এক-সপ্তাহ বাজার পর্যবেক্ষণ করুন। তবে, সিদ্ধান্ত নিজে নিন, কারণ অর্থ আপনার, হারালে, আপনি-ই হারাবেন!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

লেখাটা এমনি এমনি লিখলাম... কারো উপকার হবে কি-না জানি-না...

পড়ার জন্য আপনাকে ধন্যবাদ...
২৬টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×