somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়ত একটা উপন্যাসের প্লট

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই অফিসে আপনারা কাজ করেন আর আমি শুই। বসেন আপনি। সামনের সপ্তায় আপনাদের বস দেশের বাইরে চলে গেলে অফিসের সাথে সাথে আমারও শোয়ার জায়গা থাকবে না। যদিও একই ছাদের নিচে আমরা ছয়মাস ধরে আছি কিন্তু দিনে যখন আপনারা কাজ করেন তখন আমি থাকি দরজা বন্ধ করে আর আপনারা অফিস বন্ধ করে চলে গেলে শুরু হয় আমার কাজ। অবশ্য আমার কাজকে আপনারা কাজ না বলে বলেন কাম

এই শহরে আপনাদের বসকে ট্রাফিকজ্যাম ঠেলতে হয় না কোনোদিন। ঘর থেকে পা বাড়ালেই অফিস আর অফিস থেকে উঁকি দিলেই ঘর। কিন্তু বাড়িটা বানানোর সময় বেডরুমের পেছন দরজা থেকে শুরু হয়ে যে বারান্দাটা অফিস রুমের পেছন দরজায় গিয়ে শেষ হয়েছিল। ঘটনাক্রমে আপনাদের বস সেটাকে ভাগ করেননি অফিস আর ঘরে। ফলে ব্যক্তিগত ফোন ধরতে আপনারা যেমন বারান্দাটায় এসে দাঁড়ান। তেমনি আমিও মাঝে মাঝে চলে যাই কমন বারান্দাটায়। আর বারান্দার কথাগুলোও তেমনি যাতায়াত করে অফিস থেকে ঘরে। ঘর থেকে অফিসে অবলীলায়

সেই প্রথম দিকে আপনি একদিন ফোনে কথা বলছিলেন আপনার কোনো এক বন্ধুর সাথে। চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছিলেন আপনি। সেদিন সকালে আপনাদের বসের বেডরুমে আমাকে দেখে আপনি খুব শক্ড হয়েছিলেন। ফোনে আপনার বন্ধুকে বলছিলেন- কলর্গাল আনলে সে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী আনবে। তাই বলে করতাছি-খাইতাছি টাইপের একটা স্ট্রিট গার্ল? অসম্ভব...

আপনাদেরকে শিল্প তৈরি করতে হয় বলে নিজের আলাজিহ্বা পর্যন্ত ব্যায়াম করে শিল্পের উপযোগী করে তোলেন। কোনভাবে শব্দ উচ্চারণ করলে তা শিল্প আর সভ্য হয় কিংবা কীভাবে হাসতে হয় তা আপনার ভালো জানেন। হয়ত স্ট্যান্ডার্ড সেক্সের জন্যও আপনারা বিশেষ কোনো ব্যায়াম কিংবা ট্রেনিংয়ে এটেন্ড করেন। আমি সেসব জানি না। আমি শুধু জানি যে আপনাদের বস আপনাকে রেখেছেন অনুষ্ঠান উপস্থাপনার জন্য আর আমার কাজ তার কাছে নিজেকে উপস্থাপন। এবং আমি যেমন স্বীকার করি যে আপনি আমার থেকে কয়েক লক্ষগুণ শুদ্ধসভ্য বাংলা বলতে পারেন; তেমনি আপনি অন্তত এটুকু স্বীকার করবেন যে শরীরে আমি দুয়েকটা পয়েন্ট বেশি পেয়ে যাব আপনার থেকে। তাই বস আপনার কথায় অশুদ্ধতা খুঁজে পেলেও আমার করতাছি খাইতাছিতে কোনো ভুল দেখেন না তিনি

আমার কিন্তু একটা সংসার ছিল। সেই সংসারটা ভাঙেওনি...। বিয়েটা হয়েছিল এপ্রিলের প্রথম সপ্তায় আর দ্বিতীয় সপ্তায় স্বামী চলে যায় বিদেশে। একেবারেই তাড়াহুড়োর বিয়ে। বাবা মায়ের সাথেই আমি থাকতাম। তারপর জুনে সে ফিরে। আমি আমাদের জন্য নতুন বাসা ঠিক করে রাখি। সে এলে উঠব। এসে প্রথম দিন সে চলে যায় তার বোনের বাড়িতে। পরের দিন সকালে আমার এখানে আসার কথা তার

বোনের বাড়ি থেকে আমাদের বাড়ি বড়োজোর দুঘণ্টার রাস্তা। সে রওয়ানা দিয়েছে সকাল আটটায়। এগারোটায় আমি তাকে ফোন করি। ফোন বন্ধ। ...আবার করি। বন্ধ...

একটায় ফোন করি তার বোনকে... বিকেল তিনটায় আবার ফোন করি। বোনের ছেলে জানায় আমাদের পাড়ায় তার এক বন্ধুর বাসা। গতকাল বলেছিল সে ওখানে যাবে। হয়ত বন্ধুর বাসায় চলে গেছে...

আমি আর ফোন করি না। ...রাত এগারোটায় ফোন করি। কেউ একজন ধরে আমাকে নাম জিজ্ঞেস। আমি ফোন রেখে দেই। বন্ধুকে দিয়ে আমার সাথে ফাজলামি করাচ্ছে সে... ভোর বেলা তার বোনের ফোন পাই। হাসপাতালে গিয়ে তাকে চিনতে পারি আমরা। তারপর তার লাশ নিয়ে প্রথম এবং শেষবার শ্বশুরবাড়ি যাই...

আপনার বস দেশের বাইরে তার সাথে পরিচিত ছিলেন। কয়েকমাস পরে দেশে ফিরে তিনি আমাকে সান্ত্বনা দিতে আসেন... তারপর তিনি এই অফিসবাসা করেন। আপনারও আসেন। আমিও আসি...

বাড়িতে জানে চাকরি করছি আর একসপ্তা পরে অফিস উঠে গেলে আপনাদের মতো আমিও বাড়ি ফিরে যাব...

মেয়েটা উঠে যাবার পরেও ঝিম মেরে বসে থাকে রুন্তি। মোবাইল বের করে সকালে আসা এসএমএসটা পড়ে...

০২

রুন্তির নিজের একটা প্রেম ছিল কিন্তু বিয়েটা হয় অন্যজনের সাথে। প্রেমটা থেকে যায়। থেকে যায় সর্বক্ষণের ভরসা...। চাকরিটা শেষ হয়ে যাচ্ছে। অন্য অনেকের সাথে তাকেও জানানো হয়। সে আরো ভালো করে জানে প্রতিমাসে রুন্তির দরকার নির্দিষ্ট কিছু টাকা। তাই আজ সকালে সে রুন্তিকে এসএমএসটা পাঠায়। সে বেড়াতে যাবে ঢাকার বাইরে। প্রতি রাতের জন্য রুন্তি পাবে অত করে টাকা। রাজি হলে টিকিট কাটবে সে...

রুন্তি এসএমএসটা পড়তে থাকে বারবার। আবারও সামনে এসে দাঁড়ায় মেয়েটা। হাতে লাগেজ- আপনাদের তো অফিস বন্ধ হয়ে গেলেও গোছানোর কিছু কাজ থেকে যায়। কিন্তু কামের তো আর কোনো প্রস্তুতিও নেই গোছানোও নেই। তাই আজকেই যাচ্ছি- বাই

২০০৯.০৮.০৪ মঙ্গলবার
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×