আপা তোমাকে ফিরতেই হবে...
সবার মাঝে ফিরে আসার দোয়া চেয়েছেন সবার প্রিয় সাবিনা আপা। সাবিনা ইয়াসমিন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুুরের পথে রওয়ানা হয়েছেন প্রিয় এই সঙ্গীত শিল্পী। যাওয়ার আগে একটি কথা বলে গিয়েছেন- মানুষের দোয়া, ভালবাসা আর শুভকামনা সঙ্গে নিয়ে আমি আবারো ফিরে আসতে চাই। সেটা তুমি মুখে বলোনি, আমরা অনুভব করেছি।
আপা তুমি ফিরে আসবে। তুমি ফিরে আসবে আমাদের মাঝে। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে তোমার জায়গা হতে পারে না। তুমি আমাদের।
গতকাল রাতে যা দেখেছি তাতে বুঝে গেছি তোমাকে ফিরে পাওয়ার জন্য কতো মানুষ উন্মুখ। তোমার কণ্ঠের যাদু আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। দেশের গান আমাদের অনুপ্রানিত করেছে।
রাতে দেখলাম, হাসপাতাল থেকে বিমানবন্দরের যাত্রাপথে শত শত শুভানুধ্যায়ী ঢল।
বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সাবিনা আপা তুমি যখন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর রওনা হও তখন তুমি একটু যদি পিছে ফিরে তাকাতে দেখতে কতো গুনগ্রাহী তোমার। তোমার ছলছল চোখ, তোমার অসুস্থ মুখ আমাদের হৃদয়ে যে নাড়া দিয়েছে সে নাড়া যদি তুমি অনুভব করে থাকো তবে তোমাকে ফিরে আসতেই হবে।
তোমার হুইল চেয়ারের হাতলটায় একটু ধরার জন্য অসংখ্য ভক্ত হাসপাতালের পাঁচ তলা থেকে পিছে পিছে এসেছে, তুমি কী দেখেছো সেই ঢল? কালো চাদর পরা তুমি তখন কার সঙ্গে যেন কথা বলতে চেষ্টা করছিলে। জানি আমাদের জন্য সেটা সম্ভব হয়নি। পাঁচতলা থেকে অ্যাম্বুলেন্সে ওঠার সময়টুকুতে তোমাকে প্রচণ্ড কান্ত দেখালেও চোখে ছিল আশা ও প্রশান্তির দ্যুতি। তুমি ফিরে আসবেই। তোমাকে ফিরতেই হবে, সুস্থ হয়ে।
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।