নিশাচর
তার ভয়ে আমি নিজেকে আড়ালে লুকিয়ে রাখি। পালিয়ে বেড়াই। তবুও সে শুধু আমায় ডেকে যায়, ডেকে যায় সময়ে অসময়ে। না পেলে বাসার সামনে এসে পায়চারি করে। আমায় খুঁজে বেড়ায়।
আমি বাসায় ফিরলেই কী করে যেন টেলিপ্যাথিক উপায়ে সে হয়তো বুঝে নেয় আমি এসেছি। আমার কাছে অমনি সে ছুটে আসে। ভয়ে আমি আতকে উঠি। অথচ তাকে আমার ভয় পাওয়ার কথা ছিল না। আমারতো কথা ছিলো তার দিকে নিস্পাপ চোখ মেলে তাকানোর। আর সে আমাকে পরম ভালোবাসায় সিক্ত আদর মাখ কণ্ঠে জিজ্ঞেস করবে - এতোদিন কোথায় ছিলে?
আজ রাতে হঠাৎ সে এসে হাজির। এবার আর পালাতে পারিনি। খেয়েছি ধরা। আমার হাত-পা থরথর করে কাঁপছে। তার দিকে তাকাতেই আমার শরীর ঠাণ্ডা হয়ে আসছে। কী সুন্দর মায়াময় মুখ! অথচ আমার দিকে তাকিয়ে আছে শকুনের মতো। পারলে ছো মেরে এখনই ছিন্নভিন্ন করে আমার দেহ। আমার সারা শরীর। ভয়ে ঘাম ঝরছে। কণ্ঠনালী রূদ্ধ হয়ে গেছে। কী বলবো ভেবে পাচ্ছি না। সে শুধু কর্কশ কণ্ঠে কথা বলে যাচ্ছে।
সে তার দীর্ঘ দিনের জমিয়ে রাখা রাগ সামলে রাখতে পারছে না। আমি মাথা নিচু করে তার পা দুটির দিকে তাকিয়ে আছি। তার ফর্সা পা দুটো থেকে আমার চু যুগল যেন সরাতেই পারছি না। এক নাগারে সে তার অভাব-অনুযোগ বলে যাচ্ছে। না, আজ আমি শুনতে পারছি। আমার কাছে সে সময় চাচ্ছে। কবে আমি তার কাছে যাবো। কবে তার...।
আমি তাকে সময় দেই আগামী সোমবার। সে কোমল কণ্ঠে আমাকে আমার সময় সম্পর্কে আবারো সতর্ক করে দেয়। সে যায়। আমি তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকি। বিশাল রুমগুলো আমার কাছে প্রচণ্ড ফাঁকা মনে হয়। হৃদয়টাও যেন ফাঁকা। কারও অভাব অনুভব করি। আমার সারা শরীর কেঁপে ওঠে। তার চোখ, ঠোঁট, ঠোঁটের ওপর..., ফর্সা পা আমার চোখে ভেসে ওঠে। মনে পড়ে আগামী সোমবারের কথা। হৃদয়ের স্পন্দন যেন অনিয়মিত হয়ে ওঠে।
আবারতো সে আসবে। কিছু একটা আমার কাছে চাইবে। আমি কি পারবো তাকে দিতে?
হ্যাঁ সে আমার বাড়িওয়ালা। আমি কি পারবো সামনের সোমবারে আমার গত তিনমাসের বকেয়া ভাড়া দিয়ে দিতে? কারণ সে এবার আমাকে আর আস্ত রাখবে না। আর আমি তো আবার তার ঠোঁটের ওপর মোটা মোটা গোফ দেখলেই পেটের ভেতর ইয়ে করে দিই!
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।