ইদানিং সবকিছুতেই রাজনীতির দুর্গন্ধ পাই। গলির মুখে ব্রাত্য কুকুরটাও যখন ঘেউ ঘেউ করে তখনো মনে হয় এর পেছনে কোনো রাজনীতি আছে। আপিসে কোনো কলিগ যদি বলে মাইরি তোমাকে শার্টটাতে দারুণ মানিয়েছে, আমি ধরে নেই এই শার্ট পরে কাল থেকে আর আসা যাবে না- রাজনীতি আছে। বাসের হেলপার যদি বলে মামা পড়ে লন, ভাঙতি নাই। আল্লাহর কসম আমি ধরে নেই এর পেছনে রাজনীতি আছে। ভাড়াটা হাতের মধ্যে শক্ত করে রাখি, আবার না ছো মেরে নিয়ে যায়। প্রেমিকা বলেন বা বউ বলেন, যেই হোক যদি বলে ভালোবাসি অনেক ভালোবাসি। মা কালির দিব্যি কেটে বলছি, মনে মনে ওয়ালেটের ওয়েটটা পরখ করে নেই। কিংবা ক্রেডিট কার্ড। ভগবানের কাছে হাজারবার প্রার্থনা করতে থাকি- কমের উপর দিয়ে যেন এ যাত্রায় রক্ষা পাই। এ ভালোবাসার রাজনীতি। বিশ্বাস নেই।
তবে আমাদের রাজনীতিবিদরা আমাদের নিয়ে কি রাজনীতি খেলছেন তা আমি বুঝি না। বোঝার সেই বুদ্ধি লোপ পেয়েছে ভেজালে। এক হয় আমাদের রাজনীতিবিদরা ভেজালে আক্রান্ত হয়েছেন, আর নয় তেনারা আমাদের মুর্খ মনে করেন।
মঙ্গলবার মধ্যরাতে 'নিখোঁজ' হলেন সাংসদ ইলিয়াস আলী। সঙ্গে তার গাড়ি চালক আনসার আলী। আর গাড়িটি পাওয়া গেল ইলিয়াসদের বাড়ি থেকে ২/৩শ' গজের মধ্যেই, গলিতে। খবরটা শুনেই প্রথম ধাক্কায় রাজনীতির প্যাঁচ আঁচ করলেও গত কয়েকদিনে অন্যরকম একটা অনুভূতি চলে এসেছে। প্রথমত ভেবেছিলাম সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরাতে এটি সরকারের কূটচাল। ইলিয়াসের স্ত্রীর কান্না আর আকুতি- জীবিত বা মৃত আমার স্বামীকে এনে দিন, এমন কথা সেই বিশ্বাসে খানিকটা ভিত্তিও দিয়েছিল। সঙ্গে এও ভাবছিলাম যে দেশে একজন সাংসদ নিরাপদ নয়, সেখানে আমার মতো দুই টাকার চাকুরের জীবনের কী মূল্য!
যদি ভুল শুনে না থাকি, ‘নিখোঁজের’ পরদিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলে বসেন, সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকজন’ ইলিয়াসকে তুলে নিয়ে গেছে।
আর এ ঘটনাকে ‘নাটক’ হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নিজেদের নেতাকে লুকিয়ে রেখে অপপ্রচার চালাচ্ছে।
একটা দেশের দুটি 'বড়' দলের দুই শীর্ষ নেতা যখন একজন 'মানুষের' হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া বা গুম করা নিয়ে এ ধরনের তর্কযুদ্ধ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের খেলায় মত্ত হয়ে উঠেন, তখন আমরা আরেকবার বুঝি ঊনারা অনেক ক্ষুধার্থ। বদররা জলন্ত পুড়বেন, পরিবার পাবে দাফনের জন্য ১০ হাজার টাকার অর্থ সহায়তা। আর আমরা মুখে কুলুপ এঁটে মনে মনে হায় হাসিনা- হায় খালেদা জিকিরের রব তুলবো! কি অপরাধ ছিলো বদরের? কি অপরাধ ইলিয়াসের গাড়ি চালকের?
বাংলাদেশের সংবিধানের ৩৯ (২) ধারায় মৌলিক অধিকার (চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা) প্রসঙ্গে বলা হয়েছে-
রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
যদি আমাদের সংবিধানের ৩৯ (২) ধারা সবার জন্য সমান অর্থ বহন করে তবে আমরা নিঃসংকোচে বলতেই পারি বাক-স্বাধীনতার নামে আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সংবিধান লংঘন করেছেন। আমাদের প্রতিটি রাজনীতিবিদ, ন্যাংটা থেকে পোংটা সবাই লংঘন করছেন।
ধরে নিলাম উনারা সংবিধান লংঘন করেন নাই। তার মানে ইলিয়াসের অবস্থান সম্পর্কে এই দুই নেত্রী অবহিত এবং অবগত। কিছুদিন আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের পর এ বিষয়ে পুলিশের বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশের উপর স্ব-প্রণোদিত হয়ে রুল জারি করে উচ্চ আদালত।
এক্ষেত্রেও আমাদের দুই নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য উচ্চ আদালত রুল জারি করতেই পারে। যদি অন্য কোনো বাধ্যবাধকতায় তা সম্ভব না-ই হয়, সেক্ষেত্রে রাজনীতিবিদদের সীমাহীন মিথ্যাচার, অশালীন বক্তব্য কিংবা অপরাধ-সংঘটনে প্ররোচনা দেয় এমন বক্তব্য বন্ধ করতে আদালতের রুলের দাবি কি খুব অযৌক্তিক?
প্রসঙ্গ ইলিয়াস: দুই নেত্রীকে কি জিজ্ঞাসাবাদ করা যায় না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।