somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামনের সোনার বাংলা ঠিকমত হচ্ছে কিনা তা খেয়াল করা দরকার

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস না চলার কারনে আজ রিকশা দিয়ে কয়েকটি জায়গায় যেতে হল।
ছাত্র-ছাত্রীদের “নিরাপদ সড়ক চাই” আন্দলোনের কারনে রিকশা গুলো বেশ লাইন ধরে ধরে মরুভূমির উটের মত এগুতে থাকলো। আমার পশে মোটর সাইকেলে এক পুলিশ বন্ধু(পুলিশ জনগনের বন্ধু) যাচ্ছে, এমন সময় উল্টোদিক থেকে আরেক মোটর সাইকেলে এক পুলিশ বন্ধু আসছে আর আমার পাশে থাকা পুলিশ বন্ধু কে বলছে-
-আরে ভাই, গাড়ি ঘুরান, গাড়ি ঘুরান, সামনে দিয়া যাইয়েন না।
--ক্যা? ভাই কি হইছে সামনে?
-ভাই সামনে পোলাপানে লাইসেন্স চেক করতাছে।
--কি কন ভাই? সর্বনাস…!!
এটা বলতে বলতে আমার পাশে থাকা পুলিশ বন্ধু মোটর সাইকেল নিয়া উল্টোদিকে পরে কি মরে করে টান। ঐ পুলিশ বন্ধু কি করে জানলো এর লাইসেন্স নাই?? মানে সব রসুনের এক গোয়া।
এমন ভয় কে কবে পাইছে কে জানে??
ছাত্র-ছাত্রীদের গায়ে কিইবা জোর আছে?
ছাত্র-ছাত্রীদের কিইবা শক্তি আছে??
-ভাই আছে। জোর আছে সাহস আছে, সত্যের জোর।
দেখলাম বংশাল মোড়ে দাড়িয়ে পোলাপানরা মানে ছাত্র-ছাত্রীরা আঙ্গুল ইশারা করতাছে সব সুরসুর কইরা গাড়ি থামাইয়া লাইসেন্স বাইর কইরা ৩২টা দাঁত ক্যালাইয়া ক্লোজআপ মার্কা প্লাসটিক হাসি দিতাছে। আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অনেকক্ষন হাগা আটকাইয়া রাখলে যে ঘামটা জমে ঠিক ঐটার মতন।

::এখন কথা হচ্ছে এই আঙ্গুলের এত কি শক্তি??
-হ্যা…. এর শক্তি আছে..জাতির পিতার আঙ্গুল কি মনে আছে?
-৭মার্চ ভাষনের আঙ্গুল কি মনে আছে?
- এই আঙ্গুল হল সত্যের আর সাহসের।
- এই আঙ্গুল হল বাঙ্গালীর মাথা নত না করার।
- এই আঙ্গুল হল বঙ্গবন্ধুর আদর্শের আঙ্গুল।
- এই আঙ্গুল হল ১৮ বছর বয়সে মাথা নত নাকরা।
- এই আঙ্গুল হল নিজের চলার পথ নিজে নিরাপদ করা।

রক্তে তো ভাই বীর বাঙ্গালীপনা শতভাগ, ৫২ আর ৭১ বইছে।
ক্যামনে রে আমাগো ভয় দেখাইয়া দমন করতে চাষ..???

শুনেছি ১৫ আগস্ট,১৯৭৫ সালে জাতির পিতাকে হায়েনারা হত্যার পরে নাকি সেই আঙ্গুল এর উপরও নাকি র্নিযাতন চালিয়েছিল। ক্যামনে সেই বাংলাদেশ কে নষ্ট করার দল আবারো জয়ী হবে।
আমাদের বেড়ে উঠা কিভাবে থামাতে চায়??
আমরা আমাদের পথ তৈরি করে নিতে পারি।

ছাত্র-ছাত্রীদের কথা হচ্ছে “নিরাপদ সড়ক চাই”
-নিরাপদ কইরা দিলে দেন, নাইলে আমরা কইরা লইলাম। কোন প্রবলেম মামা………
-আমরা আমাগো দেশ নিজ হাতে গড়তে চাই, কোন সমস্যা………
-প্রষাশন ধুয়া সকালে খাবার আগে একবার কইরা পানি খান, আর আন্দোলন আমাগো করবার দেন।
-জবাবদিহি আমাগো মতন জনগনের কাছে করতে হইব। করবেন ক্যান?
উত্তর: আমরা দেশের মালিক।
-আমাগো দেশের মালিক ক্যাঠা বানাইছে?
উত্তর: আমাদের সংবিধানে ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।

নেতা বা লিডার তৈরি করা জায়না, নেতা জন্মায়। আর আন্দোলন ছাড়া কিছু পাওয়া যায় না, আন্দোলন ছাড়া ভাষা পাওয়া যায় নাই, আন্দোলন ছাড়া দেশ পাওয়া যায় নাই।

**But, আমি মনে করি আন্দোলন যা করা হইছে, বা আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের “নিরাপদ সড়ক চাই” আন্দলোনের নামে যে শিক্ষা দিছে তা সবাই মনে রাখবে। এবার সরকার কে কাজ কারার সুযোগ দিতে হবে। সরকার তো স্বাধীনতার পক্ষের শক্তি বলে আমরা জানি। সরকার কথা না রাথলে আবারো আন্দোলন কার যাইতে পারে। ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা রাস্তায় থাকবে এটা আমাদের কাম্য নয়।
এবার ছাত্র-ছাত্রীদের নিজেদের পড়াশুনায় মন দেয়া উচিত চোখ, কান আর মেধা খোলা রেখে সামনের সোনার বাংলা ঠিকমত হচ্ছে কিনা তা খেয়াল করা দরকার বলে আমার মনে হয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×