somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহমুদুর রহমান
আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

ডায়েরিতে লিখা ছিলো_১

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১-
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে ছাই হয়ে যাওয়া বনভূমি থেকে সদ্য জন্ম নেয়া নানান রঙ্গের উদ্ভিদ দেখে আমার মনে পড়ে যায় মুসলিমদের পবিত্র গ্রন্থ আল-কোরআনের একটি বিখ্যাত আয়াতের কথা, “মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করবো।” বিষয়টা ভিন্ন হলেও একই রকম ঘটনা, কি আশ্চর্য! কি সুন্দর বনভূমি! অতঃপর ছাই হয়ে যাওয়া সেই ভুমি থেকেই নতুন করে উদ্ভিদ জন্মাচ্ছে।

২-
জুম্মন সাহেবের একটি কথা আমাকে প্রায়ই ভাবায়। তিনি বলেছিলেন,
“ঢাবি ছাত্রী যখন ধর্ষনের স্বীকার, আমি তখন নির্বিকার। মননে কোন প্রতিক্রিয়া জন্ম নেয় নি। কারন আমি অভ্যস্ত। আসলে আমি একজন বোকা মানুষ। আমি যদি জ্ঞানী হতাম তবে আমি প্রতিক্রিয়া জানাতাম। প্রতিবাদ করতাম। খোলা হাত মুষ্টিবদ্ধ করতাম।” ভেবে দেখলাম আমার সাথে তার কত মিল!

৩-
শীতের বরফ কঠিন আবহাওয়ায় অনুচিন্তনে জড়তা ধরে গেছে। তাই শীতার্ত পথিকের ন্যায় কিছুটা উষ্ণতা আমারও চাই জড়তা কাটিয়ে উঠবার জন্য। মানুষকে তো বোঝাতে হবে আমি কে? আমার উদ্দেশ্য কি?

৪-
আমি শিখতে চাই শেখাতে চাই। যারা মনে মনে ভাবে, “শিখেছি নিজের জন্য অন্যকে শেখাতে নয়।” এরা শিক্ষার সংজ্ঞা জানে না।

৫-
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ঠিক তখনই মনে পড়ে যখন সেই গুরুত্বপূর্ণ সময়টা অতিক্রম করে যাই।

৬-
মুক্তমন হলো কোন একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা আর না করার মাঝামাঝি অবস্থানকে বোঝায়। এখানে একজন মানুষ শুধু ভাবতে পারে। অতঃপর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে মানুষ তার প্রকৃত অবস্থান জানান দেয় অন্যদের নিকটে।

৭-
একটি কুকুর তার প্রভুর নির্দেশ মানতে দ্বিধাবোধ করে না। কিন্তু মানুষ করে।কারণ মানুষের অকৃতজ্ঞ।

৮-
জনজীবনে এতো অবজ্ঞা আর অবহেলা কেন?
মানুষ কি ভুলে গেছে তার গন্তব্যে সাড়ে তিন হাত মাটি?

৯-
স্বপ্নের সৈকত জুড়ে অপেক্ষার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। ক্ষণ গণনা করতে করতে আমি ক্লান্ত শ্রান্ত একজন মুসাফির। বন্ধু, ভালো লাগে না আমাকে নাকি আমার পরীক্ষা নিতে চাও? তবে করো তুমি পরীক্ষা আমি নিরাশ করবো না। কারন আমার ভালোবাসা মিথ্যে নয়।

১০-
কেউ যখন ভুল করে তাকে অবহেলা না করে তার ভুল সংশোধন করে দেয়া উচিৎ। কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়।

১১-
আমি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল হতে চাই না আমি হতে চাই মুহ’ম্মদ (সঃ) এর আদর্শ শিষ্য।

১২-
ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা সম্ভব আর ভালোবাসা দিয়ে যে কারও মন জয় করা সম্ভব। পার্থক্য কেবল সময়ের। মন জয় করা যেনতেন ব্যাপার নয়। প্রচুর পরিশ্রম করতে হয়।

১৩-
আমি কখনও বিভ্রান্ত হই না। আমি রহস্য উদঘাটন করার উপায় খুঁজি। আমি পেয়ে যাই মোটেও কষ্ট হয় না। কারন রব আমার সাথেই থাকেন।

১৪-
মানুষকে চেনা কঠিন কিছু না৷কৌশলে তার মনের ভেতর ঢুকতে পারলেই হয়। তার ভালো-লাগা মন্দ লাগা, লুকিয়ে থাকা সত্য-মিথ্যা এসব বোঝা মুহূর্তের ব্যাপার।

১৫-
এই শীতে নীহার শান্ত বিকেলে খোলা আকাশের নীচে একাকী বসে থাকার মাঝে একগুচ্ছ গল্প করার মানুষ চাই।

১৬-
আমি নিজেকে অতি তুচ্ছ একজন মানুষ ভাবি।হাসি-ঠাট্টার ভীড়ে মানুষ যখন খাটো করে তখন আর গায়ে লাগে না।আমার মাঝে রোষানলের প্রবনতা এক্কেবারেই নেই।রবের নিকট কৃতজ্ঞতা।

১৭-
জীবনে কিছু কিছু অপরাধ সহ্য করতে হয়, কিছু কিছু মিথ্যা আড়াল করতে হয় আর কিছু কিছু হারিয়ে যাওয়া ব্যাপার ভুলে থাকতে হয়।

১৮-
একজন মানুষকে পাওয়ার প্রবনতা দমিয়ে রাখা উচিৎ কিছু কাল কিংবা কিছু মুহূর্তের জন্য।রবের দয়ায় সহনশীলতা বৃদ্ধি পায়।

১৯-
কারও মন জয় করা, কারও হৃদয় আহত করা এদুটোকে সামনে রেখেই আমাদের পথ চলতে হয়।

২০-
প্রতিভা অন্যের সামনে তুলে ধরার উদ্দেশ্য স্রেফ খ্যাতি কুড়ানো।তবে তারা নয় যারা সত্যিকার অর্থেই চায় বাকীরাও যেন নিজেদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করুক।এরা অনেকটা নিরহংকারী ধরনের হয়।

২১-
পড়াশোনা না জানা লোকজন কিংবা কম জানা লোকজন মানুষকে ছোট করার মধ্য দিয়ে এক ধরনের পৈচাশিক আনন্দ পায়।এরা কখনও মানসিকভাবে সুখী হয় না।

২২-
আমাকে সহ্য করতে পারেন না এমন লোকের অভাব নেই।আমি ভুল করি।আমি তো মানুষ।ভুল ধরিয়ে না দিলে সংশোধনের আগ্রহও যে জন্মাবে না আমার!

২৩-
আমার কারণে কেউ বিরক্ত হলে দোষটা নিজের কাঁধেই চাপাই।তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হয়।ইশ!আমি যদি মাটি হয়ে যেতাম।

২৪-
একটা বন্য কুকুর একটি সিংহকে উপদেশ দিলো,একজন ভালো শিকারী হতে চাইলে তোমাকে হতে হবে কৌশলী।সিংহটা বললো, আজ কি দিয়ে নাস্তা করেছো? বুক ফুলিয়ে কুকুর বললো, মহিষের মাংস।সিংহ বললো, বেশ তো!কুকুর সিংহকে প্রশ্ন করলো তুমি কি দিয়ে নাস্তা করেছো? সিংহ উত্তরে বললো,
তুমি যে মহিষের মাংস দিয়ে নাশতা করেছো গতকাল আমিই সেটা শিকার করেছিলাম।এখন আমার ক্ষুধা নেই।

২৫-
মানুষ যখন কন্ঠ নামিয়ে কথা বলে আমি স্থান ত্যাগ করি।এর কারন আমি নিজেই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×