বলত যদি মরে যাই কি হবে?
ধর, হল ভূমিকম্প.........
বিশাল কলামের চাপে থ্যাবড়া আমার শরীর
ধর, তুই বেচে আছিস রেশ্মার মত
১৭ দিন ধরে আধারপুরীর রাজকন্যা বা রাজপুত্তুর হয়ে
বাতাসে লাশের গন্ধ
যদি মরে যাই কি হবে?
ধর জাহাজডুবি হল
হাংরের তীক্ষ্ণ দাঁত আর লালচে সাগরজল
ফুসফুস ভর্তি নোনাজল আর ঢেউ এর দোলা
যদি মরে যাই কি হবে?
ধর কাফনের সাদায় মোড়া দেহ
কফিনের জেলখানায় শবযাত্রার বিলাপ।
যদি মরে যাই কি হবে?
কি হবে আর?
পড়ে রইবে না হেডফোন,
এন্ড্রয়েড মোবাইল বা এম্ব্রায়োলজির বইটা
"মানুষ মরে গেলে পঁচে যায় / বেঁচে থাকলে বদলায়"
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



