somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

OPERATION খৈয়াছড়া ঃ MISSION ACCOMPLISHED

২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভাই বেয়ার গ্রিলস হবার শখ ছিল বহুদিনের। আজকে পূর্ণ হয়ে গেছে সেটা। প্রফের পর থেকেই হা হুতাশ করছিলাম এই ভেবে যে এত্ত ছুটি মনে হয় মাঠেই মারা গেল। কিন্তু আজকের ঘোরাঘুরি ( আসলে পাহাড়ে বাদরের মত ঝোলাঝুলি ) আমার বেয়ার গ্রিলসা হবার চৌদ্দজনমের সাধ ঘুচিয়ে দিয়েছে। এতদিন ধরে বিভিন্নজনকে গুতাগুতির পরেও কাউকে যেতে রাজি করাতে না পারলেও কাল কাকতালীয়ভাবে পেলাম Md Aminulে। পরে পিনিকবয় @Morshed Hossain sakibকে রাজি করানোর পর সে আবার রাতারাতি দল ভারী করে ফেলল চার ছোটভাইকে জোগাড় করে। বর্ষাই ঝর্না দেখার বেষ্ট সময়, আমিনের এই কথায় অনুপ্রাণিত হয়ে ঝোলাঝুলি নিয়ে রওনা দিলাম খইয়া ছড়ার উদ্দেশ্যে। পাহাড়ের নিচে এক দোকানে খাবারের অর্ডার দিয়ে হাঁটা শুরু । একটু পরপর একটা একটা ঝর্নার মত দেখি আর আমরা লাফিয়ে উঠি, এই বুঝি প্রথম ধাপে আসলাম ( খইয়া ছড়ার কমপক্ষে ১২ ধাপ!!) । Ecstatic Morshed বিজ্ঞের মত হেসে বলল , পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। তারপরে হটাত পানির গর্জন আর হটাৎ করে প্রথম ধাপের মুখোমুখি আমরা। দেখে বিস্ময়ে বোক** হয়ে গেলাম। দেখি মোরশেদ মুচকি হাসে। সুতরাং পিকচার আভি বাকি। তারপরেরটা ইতিহাস (অন্তত আমাদের জন্য) । লাঠিতে ভর করে চলা , লতাপাতা শিকড় আর বুনো গাছে ঝুলে ঝুলে একেকটা ধাপ অতিক্রম করা ;কখনো হাটুপানি বাঁ কোমরপানির পাথুরে খালে স্রোত ঠেলে এগিয়ে যাওয়া। পাথরের কোণায় , গাছের ডালে লেগে হাতপা ছড়ে যাওয়া; পিচ্ছিল পাথুরে কার্নিশ এ লতা ধরে ভয়ে ভয়ে এগিয়ে যাওয়া আর একসময় নিজেদের মেঘের উপরে আবিষ্কার করা। কখন যে ১৪টা ধাপ ( সাধারণ আর সাহসী দর্শনার্থীরা ১২ ধাপ পর্যন্ত যায়, আমাদের পিনিকবাজিতে আমরা আরেকটু বেশি যেতে চাইছিলাম।) পেরিয়ে গেছি! পানির গভীরতা বাড়ার সাথে সাথে গাইড ব্যাক্তিটির আস্থা কমছিল। আর তাই না এগিয়ে একটু বিশ্রামের পর ফেরার পথ ধরলাম। নামাটা উঠার মত মোটেই সহজ ছিল না। আমি নিজে দুইবার হাত ফস্কিয়ে পড়তে পড়তে টারজানের মত গাছে ঝুলে থেকেছি। অন্যদের অবস্থা তো আরও ভয়ঙ্কর। শেষ পর্যন্ত রাক্ষসের মত খিদা নিয়ে নেমে এসে খেলাম , মোটাচালের ভাত ,মুরগির মাংস, আলুভর্তা, ডিমভাজি আর গরুর দুধের চা। উহ! অমৃত ছিল!
সারাদিনের মোটখরচ ২৮০ টাকা আর প্রাপ্তি অতুলনীয় আনন্দ আর স্মৃতি। যাদের বুকের খাঁচায় যথেষ্ট সাহস আর অ্যাডভেঞ্চারপ্রিয় মন আছে তারা চাইলেই ঘুরে আসতে পারেন "খইয়া ছড়া"। আর লুতুপুতুরা কোন একটা রেস্টুরেন্টএ বসে চেক ইন দিন।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×