somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গলে শোরগোল

১৯ শে মে, ২০১৭ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জঙ্গলরাজ্যে নিত্য নতুন ঘটনা ঘটে।এবার শোরগোল পড়ে গেল হরিনের বাচ্চাকে নিয়ে ।

এমনিতেই হরিনের বাচ্চার দিকে অনেকের চোখ । কি নধরকান্তি দেহ,টানাটানা চোখ ,লম্বালম্বা কান! অইকানে একটুখানি দোলা দিলে বাঘে মহিষে একঘাটে জল খায় শত্রুতা ভুলে । আর সেই হরিণীর বুঝি এমন দশা হল!দুটো হায়েনা মিলে আঁচড়ে-কামড়ে,ছিড়েখুটে কি অবস্থাটাই না করেছে।মা হরিণ এমনিতেই অনেক ভয়ে ভয়ে থাকে।দিনেরবেলা যখন হরিণেরা ঘাস খেতে যায় তখন কত বাঘ ,সিংহ, হায়েনা ওঁত পেতে থাকে ।খালি চেয়ে চেয়ে দেখে।কিছু করতে পারেনা ।চাইলেই তো আর যার তার উপর ঝাপিয়ে পরতে পারেনা।পশুরাজ্যের কিছু নিয়মকানুন আছে।
কিন্তু হরিনছানা সেদিন কি ভুলটাই না করল ! বন্ধু বানর দাওয়াত দিয়েছিল তার জন্মদিনের পার্টিতে।প্রথমে তো হরিনি যেতেই চায় নি।কিন্তু বানর এত করে বলল,'হরিনি,তুই কিন্তু অবশ্যই আসবি। তোর জন্য চম্পকলতা, পদ্মমধু এসবের আয়োজন থাকবে।মা হরিণ প্রথমে যেতে দিতে চায়নি।পরে হরিণীর পীড়াপীড়ির কারণে রাজি হল।
বান্দরবনে গিয়ে দেখা গেল হুলুস্থুল কারবার। পুরো এলাকা সাজানো হয়েছে ঘাস, লতাপাতা আর ফুলের কলি দিয়ে ।নানা ধরনের ফলমূল ,শাক লতাপাতা থরে থরে সাজানো। হরিনি গিয়েছিল এক বান্ধবীকে সংগে নিয়ে।দুজন মিলে অনেক মজা করে ঘুরতে লাগল।অনেক প্রানীর সাথে দেখা হল।শিয়ালদহ থেকে শিয়াল ,হাতিয়া থেকে হাতি,ঘোড়াশাল থেকে ঘোড়া ,বাগেরহাট থেকে বাঘ, চিলমারি থেকে চিল আর গাইবান্ধা থেকে গরুর দল এসেছে।
কালচারাল প্রোগ্রামের ও আয়োজন আছে।মঞ্চে এক বানর এসে কৌতুক বলতে শুরু করল। আর সব প্রানী হেসে কুটিকুটি হতে লাগল। এই বানরটি নাকি বিখ্যাত কৌতুক প্রতিযোগিতা ' বেয়াক্কেল' এর চ্যাম্পিয়ন ।
এভাবে হাসিঠাট্টায় বেলা গড়িয়ে এল। হরিনী তখন বন্ধু বানরের কাছে বিদায় নিতে গেল। কিন্তু বানর তাকে আরেকটু সময় থেকে যেতে অনুরোধ করতে লাগল।' দোস্ত ,আরেকটু সময় থেকে যা। সন্ধ্যায় জোনাকিদের বিশেষ আলোকসজ্জা আছে। বানরের জোরাজুরিতে রয়ে গেল ওরা।
সন্ধ্যায় পুরো বান্দরবন জোনাকিদের আলোয় ভরে গেল। ঝি ঝি পোকাদের কোরাসের তালে তালে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এল টেরই পেলনা হরিণী।
এবার ফেরার পালা।না ফিরেও উপায় নেই। মা হরিণ নইলে খুব দুশ্চিন্তা করবে। কিন্তু হরিনডাংগা তো অনেক দূরে। একদল ময়নাপাখি কিচিরমিচির করে বলতে লাগল, আমাদের ময়নারবিল যাওয়ার পথ তো একই দিকে। চল আমাদের সাথে ।অন্তত অর্ধেকটা পথ এগিয়ে দেই। হরিণীও রাজি।ঠিক তখনই হায়েনা দুটো এসে হাজির ।তারা ও একই পথে যাবে। তাই সবাই একসাথে যেতে চায়।
অর্ধেক পথে ময়নারবিল এসে পড়ে।ময়নারা তাই বিদায় নিয়ে চলে গেল।বাকি রইল হরিণী ,ওর বান্ধবি আর দুটো হায়েনা।হায়েনারা এমনিতেই টালমাটাল হয়ে হাঁটছিল।জন্মদিনের পার্টিতে অনেক পদ্মমধু খেয়ে ওদের নেশা চড়ে গিয়েছে।হরিনডাঙার কাছেই একটা জংলামত জায়গা পড়ে। বিশাল সব গাছ, লতা পাতা। চাঁদের আলো একটু ও ঢোকে না। এই অন্ধকারে হায়েনা দুটো ঝাপিয়ে পড়ল হরিণীর উপরে।
****************************
বাঘমামার দরবারে বিচারসভা বসেছে। মা হরিণ গতরাতে তার মেয়ের উপর ঘটে যাওয়া হামলার বিচার চাইতে এসেছে।বাঘের বুদ্ধিশুদ্ধি খুব একটা সুবিধার না।রগচটা মেজাজ আর গায়ের জোরে সে বনের রাজা হয়েছে ।হায়েনাদের পক্ষে ওকালতি করতে এল ফিচলে বুদ্ধির শেয়াল।সে বল,মহারাজ, আসলে আমার মক্কেল হায়েনা পুরোপুরি নির্দোষ। হরিনী তাকে সুন্দর চোখ আর নধরকান্তি দেহ দেখিয়ে প্ররোচিত করেছে। এখন আমার পক্ষে সাক্ষী হিসেবে কথা বলবে হায়েনার বাবা। হায়েনার বাবা এসে বলল, মহারাজ ,হায়েনা চ্যাংড়া ছেলে। যৌবনে এ রকম একটু আধটু দুরন্তপনা সবাই করেই। দোষ তো হরিণীর। এমন দীঘলকালো চোখ, নধরকান্তি শরীর আর চপল লেজ নিয়ে সে রাতের বেলা বনে কেন গিয়েছিল?
বাঘমামা ভেবে দেখল ,ব্যাপারটা তো আসলেই ঠিক। বাঘের ও এমন একটা যুবক ছেলে আছে। সেই বাঘ্রশাবকের মাথা ও সব সময় এমন গরম থাকে।তাছাড়া হরিণেরা তো সাধারণত রাত বিরেতে বনে যায় না।তাই অসময়ে বনে গিয়ে অপরাধটা হরিণীই করেছে। বাঘমামা তখন ঘোষণা দিলেন ,দোষ তো মনে হচ্ছে হরিণীর ।সেইই প্রলুবদ্ধ করেছে হায়েনাকে। হরিনদের রাতের বেলা বনে যাওয়া নিষিদ্ধ করতে হবে ।
এবার হরিনের পক্ষে ওকালতি করতে এল খরগোশ। সে তার বক্তব্য পেশ করতে যাবে এমন সময় বাঘ্রশাবক হুট করে কোত্থেকে জানি এসে বিচার সভার মাঝেই তিড়িং বিড়িং করে লাফাতে লাগল আর গর্জন করতে লাগল।জানা গেল তার গলায় হাঁড় ফুটেছে। তাই এমনটা করছে। তখন বাঘমামা বিচার সভায় বিরতি দিয়ে বককে ডেকে আনতে পাঠালো। বক এসে হাড় বের করার পরেই বিচার আবার শুরু হল ।এবার খরগোশের পালা।সে এসে বলল,মহারাজ, বাঘ্রশাবকের যে গলায় হাড় ফুটেছে তার জন্য আপনি কি করেছেন?
বাঘ বলল, কেন বককে দেকে এনে চিকিৎসা করিয়েছি।
-আপনি তো আর গলা কেটে ফেলে দেননি।
-গলা কেন কেটে ফেলব!
খরগোশ বল, মহারাজ আমি ঠিক এটাই বলতে চাই।এই জঙ্গল আমাদের সবার ।তাই এখানে যখন যেখানে খুশি যাবার অধিকার সবার আছে। আর হরিণীর নধর দেহ , টানাটানা চোখ এসব তো বিধাতার দেয়া।এসব সুন্দর বলে তো কেউ তাকে হটাত আক্রমন করে বসতে পারে না। এটা হায়েনার অন্যায় হয়েছে।
বাঘমামা এবার বলল ,আরেহ তাইতো । এই জংগল সব প্রাণীর। তাই সবারই অধিকার আছে এখানে ঘোরাঘুরি করার ।বদমাশ হায়েনাটা কই। ওকে ধরে এনে ৫০০ টা কুমিরের লেজের বাড়ি দাও।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ রাত ১০:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×