আমরা সবাই খুব জোস
আমরা রাতারাতি সেলিব্রেটি হয়ে যাই
আবার দশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপে আমাদের সেলিব্রেটি তকমা হারিয়ে যায়
আমরা সবাই খুব জোস
আমরা ক্রিকেটারদের মাঝে খুঁজি দেশপ্রেম
হাতুড়ের কাছে চিকিৎসা
অজ্ঞদের কাছে অভিমত
আমরা সবাই খুব জোস
আমরা সোশ্যাল মিডিয়ায় করি বিপ্লব
আর বিপ্লবের সময় খেলি পাবজি
আমরা সবাই খুব জোস
আমরা দান করার সময় করি শো অফ
আর প্রয়োজনের সময় করি অবহেলা
আমরা সবাই খুব জোস
আমরা কলার খোসা ফেললি রাস্তায়
এন্টিবায়োটিক কিনি সস্তায়
গুনীদের করি গালাগাল
খেদিয়ে দেই দেশ থেকে উলটো গাধায় চড়িয়ে
আর ফুলের মালায় বরণ করে নিই দুরাত্মা পাপিষ্ঠদের
আমরা সবাই খুব জোস
শুধু বেদের মেয়ে জোস না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



