ধোঁয়ায় ধোঁয়ায় জীবনটারে করিস না তুই আঁধার
উড়নচন্ডী পক্ষীটারে দরকার কি বাঁধার
শিকল পড়ে গরব করার নেইতোরে ভাই কিছু
যতই রে তুই ঘুরে বেড়াস শেকল পিছু পিছু
যাচ্ছেরে তোর খাচ্ছে আরো আত্না ঠোকর দিয়ে
চলার গতি হচ্ছে শ্লথ শিকল পায়ে নিয়ে
বিকল হওয়া এই সমাজের কলকব্জায় জং
দেখেও কেউ দেখে না তো, সাজে হাসির সং
সং সেজে তো মিলছে তোদের অনেক অনেক তালি
চতুর্দিকটা ধোঁয়ায় ঢাকা, প্রাপ্তিখাতা খালি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



