যমরাজ তুমি এহন আইসো নাকো এই ঘরে
এদ্দিন ছিল য্যামন তেমন অহন আমি প্রেম জ্বরে
কাঁপন দিয়া ভালবাসার আসন জানান দেই
যাওয়ার সময় ভালবাসায় শক্তি শুইষা নেই
যমরাজ গো তোমার ভোগে দেয়ার কিস্যু নাই
একটুকখানি প্রেমের কাঙাল হাত জুইড়াছি তাই
ওগো রাজা আমার প্রেমের জীবন ভিক্ষা চাই
চাইবি যদি রাখি দিয়া বানাই তোরে ভাই
আমার সিঁদুর মুছার আগে একটু চিন্তা করিস
ক্যামন রবে তোর প্রিয়জন তুই বা যদি মরিস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



