জটিল গল্পগুলো আমার ভাললাগে
যে গল্পের কোন সুখী সমাপ্তি নেই
যেই গল্পে দুঃখী সিন্ডারেলার খোঁজে কোন রাজপুত্র আসে না
যে গল্পে 'অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল ' এমনটা কেউ বলে না
যে গল্প আলাদীনের চেরাগ ঘসলে কেবল হাত ছড়ে যায়
দৈত্য বের হয় না ঘুম ভেঙে
আমি জটিল গল্প ভালবাসি
যেই গল্পে নায়ক নয় কেউ
কেউ নয় খলনায়ক ও
সবাই ঠিক যে যার জায়গায়
যে যার যার বিবেকের কাছে
আমি জটিল গল্পগুলো ভালবাসি
যে গল্পে রহস্যগুলো উন্মোচিত হয় না
" মিসির আলী অমিমাংসিত ' মত
যে গল্পে কথা ফুরায় না
আরব্য রজনীর মত হাজার রজনী কেটে গেলেও না
যে গল্পে গল্পের ভেতর গল্প থাকে
যে গল্পে কেউ বলে না ' আমার কথাটি ফুরোল '
কারুণ গল্প কখনো শেষ হয় না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




