
প্রবন্ধ, ভ্রমণকাহিনী, উপন্যাস কিংবা নাটক হিসেবে নয়
কবিতায় কোন ভুল নেই
নেই কোন ব্যাকরণের বাঁধাধরা নিয়ম
নেই কোন নির্দিষ্ট কাঠামো
তোমাকে একদম আমার নিজের আবিষ্কৃত
নতুন ছন্দের কবিতা হিসেবে পেতে চাই
তোমাতে আমাতে কোন ভুল থাকবে না
থাকবে না সমাজ-সভ্যতার কোন নিয়ম
প্রতিদিন আমরা একদম নতুন এবং অজানা কিছু করতে চাইব
আনকোরা এডভেঞ্চারের স্বাদ পেতে আড়মোড়া ভেঙে উঠব
আদিম কিন্তু আধুনিক এমন করে আমরা প্রেম করব
কেউ দেখবে না
কেউ জানবে না
শুধু আমরা জানব
কি অভিনব উপায়ে আমরা একে অপরকে আপন করে চলেছি
পুরনো সব ধ্যান ধারণা ভেঙে দিয়ে
নতুন এক ছন্দে আমরা প্রেম করব
তাই তোমাকে জীবনের কবিতা হিসেবে পেতে চাই
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


