অন্ধকারের গল্প
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসো ,তোমায় অন্ধকারের
গল্প শোনাই ,আসো?
অন্ধকারের গল্প শুনতে
কারা ভালবাসো?
আলোর মাঝে অনেক ছিলে
অনেক হাসির লহর।
কখন আকাশ আঁধার হলো?
কাটল সুখের প্রহর?
ফুরালো সব মিথ্যে মায়া,
স্নেহ প্রীতি প্রেমের ছায়া ।
চতুর্দিকটা ধরল ঘিরে
নিকশ অন্ধকারে,
ঝাঁপ দিয়েছ গভীর জলে
জানার পরেও এটা
পৌঁছুবে না , পৌঁছুবে না
পৌঁছুবে না তুমি
আঁধারের ঐ পারে।
অন্ধকারটা ঠান্ডা ভীষণ
স্যাঁতস্যাঁতে আর কালো ,
অন্ধকারে খুঁজে ফেরা
একটুখানি আলো।
অন্ধকারেই বুঝতে শেখা
অন্ধকারেই ছোঁয়া,
অন্ধকারেই আর ভীষণ
অন্ধকারের ধোঁয়া।
এইযে ভীষণ অন্ধকারটা
এত গল্প তাহার,
নতুন নয়ত এসব কিছু
মনের মধ্য জমে থাকে
অন্ধকারের পাহাড়।
আমরা যারা আত্মা বেচি
ইব্লিশেরই কাছে,
তাদের মনের ওমে-রসে
অন্ধকারটা বাঁচে ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন