*উরঘুমা*
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মনের পৃষ্ঠাগুলো উল্টেপাল্টে
দেখাই যখন
তখন তোমার দুহাত দিয়ে
কলমিলতার আঙুল দিয়ে
দুঃখ ছোঁয়ার ছলে
একটু আমায় ভিজিয়ে দিও
ডুবিয়ে দিও
ভালবাসার উষ্ণ জলে।
আমার দুঃখের গল্পগুলো
বিলাপ করে সুরে সুরে
যখন আমি বলতে থাকি
সাতসকালের পাখি হয়ে
অচিনদেশের বানী বয়ে
সুরে সুরে ভরিয়ে দিও ।
আমি যখন না ঘুমিয়ে
জীবন্মৃত বসে থাকি
পাইনা খুঁজে কি করব
কোথায় গিয়ে কেনো মরব
পার করাতে পা ধরব
তখন পাতার মতন তুমি
জলের তলে পা ফেলে আর
ছপাত ছপাত ছন্দে ছন্দে
পথ দেখাতে এগিয়ে যেয়ো ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন