নিয়ন বাতির ওই লেগে থাকা শূন্যতা,
রাস্তায় ছড়িয়ে থাকা অলৌকিক হলুদ বিষাদ আর
চাঁদের মায়াবী আলো;
গভীর শুন্য রাতে, মস্তিষ্কের কোষে কোষে
এক অলৌকিক ফেনিল সমুদ্রকে কাছে এনে দেয়।
চারিদিক থেকে বিষাক্ত তীরে গেঁথে ফেলা
বিষাদ, হতাশা, ভয়, শঙ্কা ফেলে,
মনে হয় ডুব দেই গভীর বিশালতায় আর
হারিয়ে যাই অতল নীরবতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




